নভেম্বরের শুরুতেই রেলের বড় সিদ্ধান্ত, আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

Published on:

Published on:

Indian Railways cancelled in Adra Division passengers face hardship

বাংলা হান্ট ডেস্ক: আদ্রা ডিভিশনের রেলের অন্যতমূলক কাজের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে ফ্রেণ্ড যাত্রীরা অসুবিধা সম্মুখীন হতে চলেছে (Indian Railways)। রেলের তরফ থেকে জানানো হয়েছে, কাজের জন্য বেশ কয়েকটি মেমু ট্রেন নির্দিষ্ট দিনের জন্য সম্পূর্ণ বাতিল থাকবে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। একই সঙ্গে একটি এক্সপ্রেস নির্ধারিত রূপের পরিবর্তে ঘুর পথে চলবে।

আদ্রা ডিভিশনে ট্রেন বাতিল, ভোগান্তিতে যাত্রীরা (Indian Railways)

পাশাপাশি কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে (Indian Railways)। একই সঙ্গে একটু এক্সপ্রেস ট্রেন নির্ধারিত রূপে পরিবর্তে গুড় পথে চলবে। যার ফলে আদ্রা, আসানসোল, পুরুলিয়া, টাটা নগর, খড়গপুর রুটের যাত্রীদের সমস্যা সম্মুখীন হতে হবে। তারই সঙ্গে যাত্রা লাগে সংশ্লিষ্ট ট্রেনে পরিষেবা সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Indian Railways cancelled in Adra Division passengers face hardship

 

আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই ব্যাঙ্কে ছুটির ধুম, আগামী সপ্তাহে কলকাতায় ক’দিন বন্ধ ব্যাঙ্ক?

এক নজরে জেনে নিন যে ট্রেনগুলো বাতিল থাকবে:

আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য যে ট্রেনগুলো বাতিল থাকবে তা হল:

৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু: ২, ৫ ও ৮ নভেম্বর।
৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু: ২, ৫ ও ৮ নভেম্বর।
৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু: ৪, ৫ ও ৮ নভেম্বর।
৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু: ৩, ৬ ও ৮ নভেম্বর।

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে যে ট্রেনগুলির:

৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বারাভূম-আদ্রা মেমু: ৩, ৫, ৭ ও ৮ নভেম্বর ট্রেনটি পুরুলিয়া পর্যন্ত চলবে। ফিরতি যাত্রা শুরু হবে পুরুলিয়া থেকে।

৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বারাভূম মেমু: ২, ৫ ও ৮ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ফিরতি যাত্রা শুরু হবে আদ্রা থেকে।

৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু: ৩, ৪, ৬ ও ৭ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে এবং ফিরতি যাত্রা শুরু করবে আদ্রা থেকেই।

১৮০২৪/১৮০২৩ গোমো-খড়গপুর-গোমো এক্সপ্রেস: ৩ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ফিরতি যাত্রাও শুরু হবে আদ্রা থেকে। একই সঙ্গে ৬ নভেম্বর ১৮৬০১ নম্বর টাটানগর-হাটিয়া এক্সপ্রেস নির্ধারিত চাণ্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুরি রুটের পরিবর্তে চাণ্ডিল-গুন্ডা বিহার-মুরি রুট দিয়ে চলাচল করবে (Indian Railways)।