জিতেও শান্তি নেই! রোহিত শর্মার লজ্জাজনক রেকর্ড ভেঙে আরও বড় অস্বস্তিতে ভারতীয় অধিনায়ক শ্রেয়স

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজ জিতলেও চূড়ান্ত সমালোচনার মুখোমুখি হয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সিরিজের শেষ দুই ম্যাচে কিউয়িরা রীতিমতো দাপট দেখিয়ে হারিয়েছে ভারতকে। আর এই হারের ফলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) লজ্জার রেকর্ড ভেঙে এখন নিজেই লজ্জা বয়ে বেড়াচ্ছেন শ্রেয়স।

২০২২ সালে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। তার মধ্যে ৮ টি ম্যাচে হারের মুখ দেখেছিল মেন ইন ব্লুজ। সেটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে এক বছরে ভারতের সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড। কিন্তু এবছর সেই লজ্জার রেকর্ড ভেঙে গেলো। এখন ভারতীয় অধিনায়ক হিসেবে এই লজ্জার ভার বহন করতে হবে শ্রেয়স আইয়ারকে।

চলতি বছরের মাঝপথে ভারতের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন আইয়ার। নিজের অধিনায়কত্বে প্রথম দুটি সিরিজে ভারতীয় দলকে একটিও ম্যাচ জেতাতে পারেননি তিনি। তারপর ছন্দে ফিরলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ হারতেই চলতি বছরে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দশটি ম্যাচে হারের মুখ দেখার রেকর্ড গড়লো ভারতীয় দল।

আরও পড়ুন: মাঠে ফিরে দলকে জেতাতে না পারলেও এই বিশেষ রেকর্ড গড়লেন ঈশান কিষাণ! টপকে গেলেন সূর্যকুমারকে

গত তিন বছর ধরে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব ছিলেন সূর্যকুমার। রোহিত শর্মা নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দল থেকে অবসর নেওয়ার পর এই দায়িত্ব স্কাই এর কাঁধে উঠেছিল। তার তিন বছরের অধিনায়ক করতে মাত্র আটটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু সূর্যকুমার নিজে ব্যাট হাতে অত্যন্ত খারাপ ফর্মে থাকায় তাকে দল থেকে ছেঁটে ফেলে শ্রেয়সকে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরত এনেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: কেন ভারতীয় দলে নেই ঈশানরা! এবার BCCI-এর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন যুবরাজ সিং

কিন্তু তারপর থেকে শ্রেয়স আইয়ার দায়িত্ব নেওয়ার পরে মাত্র ছয় মাসের দশটি ম্যাচে হারতে হয়েছে ভারতকে। অনেকেই গম্ভীরকে সতর্ক করছেন যে এখন থেকে সাবধান না হলে হয়তো ভারতীয় টি-টোয়েন্টি দলের যে দাপট তা হয়তো বিশ্ব ক্রিকেটে আর থাকবে না। যদিও আপাতত নিজের অধিনায়কের ওপর পূর্ণ ভরসা রাখছেন গম্ভীর নিজে। সিরিজের শেষ ম্যাচে হারলেও ২৩ বলে ৫০ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে নিজের কাজটা করেছিলেন শ্রেয়স।