বাংলাহান্ট ডেস্ক : রোজকার রান্নার ক্ষেত্রে আদার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন আমিষ নিরামিষ রান্না তো বটেই, চা তেও পড়ে আদা। কিন্তু বাজার থেকে কিনে আনলে সেই আদায় (Kitchen Hacks) কিছুদিনের মধ্যেই ছত্রাক পড়ে যায় নয়তো আদা একেবারে শুকিয়ে যায়। ফলত টাকা দিয়ে কিনে আনা আদা শেষমেষ নষ্ট হয়। কীভাবে দীর্ঘদিন ধরে টাটকা রাখবেন আদা?
কীভাবে সংরক্ষণ করবেন আদা (Kitchen Hacks)?
আদা যদি কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহার করেন তবে মানতে পারেন এই সহজ পদ্ধতি। বাজার থেকে কিনে আনা গোটা, খোসা না ছাড়ানো আদা শুকনো কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে রাখুন। এরপর একটি এয়ার টাইট পাত্র বা মুখবন্ধ প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দিন ফ্রিজে। কাগজ অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। এভাবে তিন চার সপ্তাহ আদা ভালো থাকে।

ডিপ ফ্রিজে রাখুন আদা: আদা যদি অনেকদিন ব্যবহার করার কোনও পরিকল্পনা না থাকে তাহলে খোসা না ছাড়িয়েই রেখে দিন ডিপ ফ্রিজে। ব্যাগের মধ্যে থেকে অতিরিক্ত হাওয়া বের করে মুখ বন্ধ করে দিন। রান্না করার সময় আদা বের করে গ্রেট করে দিতে পারবেন সরাসরি। এভাবে তিন থেকে ছয় মাস ভালো থাকবে আদা।
আরও পড়ুন : বাংলার বুকে প্রথম বার, নিউটাউনে দীপাবলিতে ১ লক্ষ প্রদীপ
প্রতিদিন কীভাবে ব্যবহার: প্রতিদিন রান্নায় ব্যবহারের জন্য দরকার হলে একসঙ্গে বেশ কিছুটা আদা গ্রেট করে রাখতে পারেন। এরপর আইস ট্রেতে সামান্য করে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন। আদা (Kitchen Hacks) জমে গেলে বের করে ফ্রিজার ব্যাগে রেখে দিন। ফ্রিজে না হলে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় গোটা, খোসা না ছাড়ানো আদা রেখে দিতে পারেন।
আরও পড়ুন : বেগুনের সঙ্গে পোস্তর যুগলবন্দি, একবার খেলেই আঙুল চাটবেন
আদা রাখা উচিত শুকনো জায়গায়। জলের মধ্যে অনেকে ডুবিয়ে রাখেন আদা। কিন্তু এতে আদা দ্রুত নরম হয়ে গিয়ে তার স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যায়। আদায় যদি ছত্রাক দেখা যায়, অস্বাভাবিক গন্ধ বেরোয় বা অতিরিক্ত নরম হয়ে যায় তবে তা ব্যবহার না করাই ভালো।












