রেশন কার্ডের e-KYC করার সহজ উপায়! কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কী করবেন জানুন

Published on:

Published on:

Ration Card e-KYC process explained

বাংলা হান্ট ডেস্কঃ মাসে মাসে রেশন তোলা সহ বিভিন্ন কাজে রেশন কার্ড (Ration Card) দরকার হয়। তবে অনেক সময় নানা কারণে এই কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আপনার রেশন কার্ড চালু আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে তা বাড়ি বসে সহজেই জানা সম্ভব। পাশাপাশি আপনার বা পরিবারের কোনও সদস্যের রেশন কার্ডের ই-কেওয়াইসি (Ration Card e-KYC) না হয়ে থাকলে সেটা কীভাবে করবেন জেনে নিন।

রেশন কার্ডের স্ট্যাটাস চেক ও ই-কেওয়াইসির পদ্ধতি | (Ration Card)

কেন্দ্রীয় সরকারের UMANG অ্যাপের মাধ্যমে রেশন কার্ডের তথ্য যাচাই সম্ভব। এর জন্য প্রথমে মোবাইলে এই অ্যাপ ইনস্টল করে লগ ইন করতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে মেরা রেশন বা পিডিএস লিখে সার্চ করুন। পরিষেবার তালিকা থেকে নিজের রাজ্যের নাম বেছে নিন।

Ration Card

পরবর্তী ধাপে রেশন কার্ডের তথ্য দেখার অপশন থাকলে সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সবশেষে নিজের ও পরিবারের সদস্যদের সম্বন্ধে উপলব্ধ তথ্য ও স্ট্যাটাস যাচাই করে নেওয়া যাবে।

আরও পড়ুনঃ কলকাতায় বাসে উঠলেই ১৮ টাকা ভাড়া! পরিবহণমন্ত্রীর কাছে প্রস্তাব বাস মালিক সংগঠনের

এছাড়া নিজের বা পরিবারের কোনও সদস্যের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা ই-কেওয়াইসি বাকি থাকলে সংশ্লিষ্ট রেশন দোকান বা রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সেখানে প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট পরিষেবা যদি উপলব্ধ থাকে, তাহলে রেশন দোকানের পিওএস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইয়ের দ্বারা ই-কেওয়াইসি সম্পন্ন করা যেতে পারে। পাশাপাশি অন্য নির্ধারিত পদ্ধতিতেও এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

অন্যদিকে রেশন কার্ড বিভিন্ন কারণে ডিঅ্যাক্টিভেট হতে পারে। দীর্ঘদিন রেশন না তোলা, ই-কেওয়াইসি সম্পন্ন না হওয়া, আধার লিঙ্কে সমস্যা বা একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই রেশন দোকানে রেশন তুলতে যাওয়ার আগে বাড়ি বসেই একবার রেশন কার্ডের স্ট্যাটাস দেখে নেওয়া ভালো।