বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে ভিড়ের আর নেই চিন্তা। যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশ্যাল ট্রেন (Special Train) আরও বাড়াল দক্ষিণ পূর্ব রেল। একাধিক রুটে বিশেষ ট্রেন চলাচলের সঙ্গে নতুন একমুখী বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। কবে কোন রুটে কী কী বিশেষ ট্রেন ঘোষণা করা হয়েছে?
দক্ষিণ ভারতের জন্য স্পেশ্যাল ট্রেন (Special Train)
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ ভারতের জন্য শালিমার ও বিশাখাপত্তনমের মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮৫০৮ বিশাখাপত্তনম-শালিমার স্পেশ্যাল প্রতি মঙ্গলবার ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।

পুরী রুটে ট্রেন বৃদ্ধি: ফিরতি পথে ০৮৫০৭ শালিমার-বিশাখাপত্তনম স্পেশ্যাল প্রতি বুধবার ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। পুরী রুটেও বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। ০৮৪০৫ পুরী-সাঁতরাগাছি স্পেশ্যাল প্রতি সোমবার ২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ০৮৪০৬ সাঁতরাগাছি-পুরী স্পেশ্যাল প্রতি মঙ্গলবার ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত চলবে।
আরও পড়ুন : বিগ বসে অঘটন! বেরিয়ে গেলেন নন্দিনী, সিক্রেট রুমের কেসটা কী?
কোন কোন ট্রেন বাড়ল: হাটিয়া ও লোকমান্য তিলক টার্মিনাসের মধ্যের বিশেষ ট্রেনের (Special Train) মেয়াদ বাড়ানো হয়েছে। ০৮৬০৯ হাটিয়া-এলটিটি মুম্বই স্পেশ্যাল ২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার এবং ০৮৬১০ এলটিটি মুম্বই-হাটিয়া স্পেশ্যাল ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলাচল করবে।
আরও পড়ুন : মাত্র ৪ ঘন্টায় কলকাতা থেকে দিল্লি, বেঙ্গালুরুর কারখানায় তৈরি হচ্ছে দেশের প্রথম বুলেট ট্রেন
দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন খড়গপুর, টাটানগর, পুরুলিয়া, চাণ্ডিল, সুরি, রাঁচি, লোহারভাগা স্টেশনে আজমেরমুখী ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি রাখা হয়েছে। এতে বহু যাত্রী খুশি হবে বলে আশা করা হচ্ছে।












