২০ কোটি খরচে নিকাশি নালার পাইপ লাইনের কাজ বেহালায়, পুরভোটের আগেই স্বস্তি

Published on:

Published on:

KMC active ahead of Puja to curb food adulteration

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে পুরভোট। তার আগেই বেহালাবাসীর জন্য এল বড় সুখবর। বেহালার বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা দূর করার জন্য ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ লাইনের কাজ দ্রুত শুরু হতে চলেছে বলে খবর।কলকাতা কর্পোরেশন (KMC) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দ্রুত এই কাজ সেরে ফেলার কাজ চেষ্টা করা হচ্ছে।

নিকাশি নালার পাইপ লাইনের কাজ কর্পোরেশনের (KMC)

জানা যাচ্ছে, বেহালা, ঠাকুরপুকুর, ডায়মন্ডহারবার রোড, বড়িশা সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হচ্ছে ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ লাইনের কাজ। বর্ষার আগে এই কাজ মিটে গেলে ৫০ হাজারেরও বেশি বাসিন্দা উপকৃত উপকৃত হবেন জল জমার যন্ত্রণা থেকে। কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগের তরফে কিছুদিনের মধ্যেই এই কাজ শুরু হতে চলেছে।

KMC Drainage pipe line work in Behala

দ্রুত শুরু হবে কাজ: জানা যাচ্ছে, প্রায় ২০ কোটি টাকা খরচ করে এই পাইপ বসানো হবে। কর্পোরেশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেহালায় আর কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। মেইন রোড ধরে পাইপ পাতার কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন হল। এবার রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতরের (KMC) আর্থিক সহায়তায় বিস্তীর্ণ এলাকা জুড়ে নিকাশি নালার ভূগর্ভস্থ পাইপ লাইন বসতে চলেছে। এলাকার অলিগলিও যুক্ত হবে এই লাইনের সঙ্গে।

আরো পড়ুন : কলকাতার আসন পুনর্বিন্যাসে মানা হয়নি বৈজ্ঞানিক পদ্ধতি! এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা

জল সমস্যা নিয়ে ভোগান্তি: এই সমস্ত এলাকার অধিকাংশ জায়গায় এতদিন নিকাশি নালা সেভাবে ছিলই না। অনেক জায়গায় ছিল খোলা ড্রেন। বৃষ্টি হলেই জমা জলে ভোগান্তি বাড়ত স্থানীয়দের। ভারী বৃষ্টি হলে গোটা এলাকাটাই চলে যেত জলের তলায়।

আরো পড়ুন : সিরিয়াল নম্বর ৮, বকেয়া DA মামলার সুপ্রিম শুনানি নিয়ে সরকারি কর্মীদের গুরুত্বপূর্ণ তথ্য কনফেডারেশনের

জানা যাচ্ছে, ৯ কিমি এলাকা জুড়ে নিকাশি নালার কাজ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন। এলাকার বাড়িগুলিতেও সিউয়েজ লাইন বলে কিছু ছিল না। এবার গোটা এলাকায় পাইপ লাইন পাতা হলে সমস্যার সমাধান হবে।