বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড় ধাক্কা খেলো ভারতীয় দল (Indian Cricket Team)। রবিবার ব্যাঙ্গালোরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্সে আয়োজিত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না রিশভ পন্থ (Rishabh Pant)। এর ফলে আসন্ন নিউজিল্যান্ড বনাম ভারত (New Zealand vs India), দুই ম্যাচের টেস্ট সিরিজে এই তারকা ভারতীয় উইকেটরক্ষকের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে গেল। গুরুত্বপূর্ণ সেই টেস্ট সিরিজে পন্থ না থাকলে বড় সমস্যার মুখোমুখি হবে ভারত।
সদ্য সমাপ্ত অক্টোবর মাসের শুরুতে ইরানি ট্রফির মঞ্চে জম্বু-কাশ্মীরের বিরুদ্ধে অবশিষ্ট ভারত দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রিশভ। ব্যাট হাতে তাকে তার পরিচিত ছন্দে পাওয়া যায়নি। তার পাশাপাশি ব্যাটিং করার সময় সুইপ শট খেলতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন তিনি। যার জন্য বাকি বেশ কিছু টেস্ট দলের তারকা ক্রিকেটারের মতো ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচগুলিতে মাঠে নামা হয়নি তার। কিন্তু এখন তার মূল সিরিজেই মাঠে নামা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে।

সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করলেও এখনও পুরোপুরি ফিট নন ভারতীয় দলের এই তারকা কিপার-ব্যাটার। তবে এখনই তাকে পুরোপুরি বাতিল ভাবা হচ্ছে না। নিউজিল্যান্ডের বিমান ধরার দিনের আগে আরও একবার ফিটনেস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তিনি। তবে আপাতত তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পন্থকে এই তৃতীয় প্রস্তুতি ম্যাচের দল থেকেও বাদ রাখা হয়েছে।
আরও পড়ুন: কেন ভারতীয় দলে নেই ঈশানরা! এবার BCCI-এর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন যুবরাজ সিং
শ্রীলঙ্কা সফরে বাকি ভারতীয় দল ব্যাটিংয়ের ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হলেও দেবদত্ত পাডিক্কলের পাশাপাশি রিশভ পন্থও ২২ গজে ছিলেন সমান সাবলীল। বেশ কিছু আক্রমণাত্মক ও উপযোগী ইনিংস খেলেছিলেন তিনি সেই সিরিজে। আর শুধুমাত্র ওই সিরিজেই নয়, বিগত পাঁচ বছর ধরে টেস্ট ফরম্যাটে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারের নাম রিশভ পন্থ। তাকে ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হলে বড় ক্ষতি হবে ভারতীয় দলেরই।
আরও পড়ুন: জিতেও শান্তি নেই! রোহিত শর্মার লজ্জাজনক রেকর্ড ভেঙে আরও বড় অস্বস্তিতে ভারতীয় অধিনায়ক শ্রেয়স
তবে একান্তই রিশভ মাঠে না নামতে পারলে তার জায়গায় দলের প্রধান কিপারের ভূমিকায় থাকবেন ধ্রুব জুরেল। প্রস্তুতি ম্যাচে ভারতীয় ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। হাঁকিয়েছেন দুর্দান্ত শতরান। শেষ কিছু টেস্টে পন্থের সঙ্গেই ভারতীয় দলে খেললেও গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ পাননি। তবে শেষপর্যন্ত পন্থ মাঠে না নামতে পারলে সেই সুযোগও চলে আসবে তার সামনে।












