বিগ বসের ঘরে থাকার জন্য কত পারিশ্রমিক? এবার মুখ খুললেন ভরত কল

Published on:

Published on:

Bigg Boss actor Bharat Kaul opens up about his remuneration

বাংলা হান্ট ডেস্ক: অভিনেতা ভরত কল বেশ কিছুদিন হল বাড়ি ফিরে এসেছেন বিগবসের ঘর থেকে (Bigg Boss)। শো থেকে বেরিয়ে বাড়ি ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন অভিনেতা। সেখানে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। বিগবস এর বাড়ি অভিজ্ঞতা থেকে শুরু করে শোয়ের নানান বিষয়ে কথা হচ্ছিল। আর এই মধ্যে এক দর্শকের প্রশ্নে বেশ বিরক্ত হয়ে ওঠেন অভিনেতা। সেখানে জানতে চাওয়া হয় বিগবসে অংশ নেওয়ার জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

কত টাকা পেয়েছেন বিগ বসে? জানালেন ভরত কল (Bigg Boss)

সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যথারীতি মেজাজ হারান অভিনেতা ভরত কল। দর্শকের প্রশ্ন শুনে একেবারে সরানের জবাব দেন অভিনেতা। উত্তরে জানান” আরে আপনি কি ভাই ইনকাম ট্যাক্সের অফিসার নাকি? আপনাকে কেন বলতে যাব কত টাকা পেয়েছি বিগবস এর থেকে (Bigg Boss)?’

অর্থাৎ, বিগ বসের জন্য কত টাকা পেয়েছেন, সেই অঙ্ক প্রকাশ্যে আনার কোনও ইচ্ছাই যে তাঁর নেই, তা বুঝিয়ে দেন অভিনেতা। পারিশ্রমিক নিয়ে প্রশ্নের মুখে এমন প্রত্যুত্তরেই থেমে যায় সেই প্রসঙ্গ।

Bigg Boss actor Bharat Kaul opens up about his remuneration

আরও পড়ুন: বিদেশের রেলপথেও বন্দে ভারত, ফ্রান্স-জার্মানি-নিয়ে বড় পরিকল্পনা

তবে বিগবস এর কোন সিজন শুরু হলে প্রতিযোগিতা পারিশ্রমিক নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়। সেখানে কে কত টাকা পাচ্ছেন বা কার পারিশ্রমিক সবথেকে বেশি পাশাপাশি শুয়ে কতদিন থাকলে কত টাকা পাওয়া যাবে তা নিয়ে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়।

বিশেষ করে পরিচিত মুখরা বিগ বস (Bigg Boss) রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করলে তাদের পারিশ্রমিক জানার বিষয় আগ্রহ বেড়ে যায় দর্শকদের। সেই রকমই ভরত কলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বরং নিজে পারিশ্রমিকের অংক জানতে যে তিনি রাজি নন, সেই বিষয়ে লাইভের দর্শকদের স্পষ্ট উত্তরে জানিয়ে দিয়েছেন অভিনেতা ভরত কল।