বিদেশের রেলপথেও বন্দে ভারত, ফ্রান্স-জার্মানি-নিয়ে বড় পরিকল্পনা

Published on:

Published on:

Vande Bharat to cross national borders railways takes the initiative

বাংলা হান্ট ডেস্ক: দেশে বন্দে ভারত ট্রেনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। নতুন নতুন রুটে বন্দে ভারত এবং বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হচ্ছে। এর ফলে রেলযাত্রীদের এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাওয়ার সময় কমে আসছে এবং সেইসঙ্গে তাঁরা চমৎকার সুযোগ-সুবিধাও পাচ্ছেন। ভারতীয় রেল এই স্বদেশী ট্রেনটির উন্নতির জন্য নিরন্তর কাজ করে চলেছে (Vande Bharat)

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বন্দে ভারত, উদ্যোগী রেল (Vande Bharat)

এই বিষয়ে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব রবিবার বেঙ্গালুরু মুম্বাই কে সংযোগকারী বেঙ্গালুরু মুম্বাই বন্দে ভারত (Vande Bharat) স্লিপার এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করেন। সেইখানে তিনি জানান,”ভারত আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে সম্পূর্ণ বন্দে ভারত ট্রেন রফতানি শুরু করবে। তিনি আরও বলেন, ভারতীয় রেল ক্রমাগত তার স্বদেশী ট্রেন সেটগুলির উন্নতি করছে এবং ইতোমধ্যেই সুৎইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রোপালশন সিস্টেম এবং বগিসহ এর কিছু সবচেয়ে প্রযুক্তিগতভাবে জটিল যন্ত্রাংশ রফতানি শুরু করেছে।”

এছাড়াও বন্দে ভারত ট্রেন রপ্তানি পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেলমন্ত্রী জানান, এই ট্রেনগুলোই সরকারের মেক ইন ইন্ডিয়া ও বিকাশিত ভারত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এইগুলির নকশা ও উৎপাদন মূলক দেশীয়ভাবেই করা হয়েছে।

Vande Bharat to cross national borders railways takes the initiative

আরও পড়ুন: সাঁতরাগাছি-খড়্গপুর রুটে বাড়তি ট্রেন, বড় ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের

রেলমন্ত্রীর মতে, বন্ধ ভারত ট্রেনের প্রতিটি সংস্করণে আমরা উন্নতি সাধন করেছি। প্রতিবার যখন আমরা একটি নতুন সংস্করণ তৈরি করি তখন আমরা আগে সংস্করণ থেকে যা শিখেছি তার ওপর ভিত্তি করেই কাজ করি।

রেলমন্ত্রীর মতে, বন্ধ ভারত স্লিপার সংস্করণ এর মাঝে ও উপরের বার্থ ব্যবহারকারী যাত্রীদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি ঝাকুনি কমাতে ও আরাম বাড়াতে ডিজাইন করা উন্নত কাপলারও রয়েছে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ উত্তর প্রদেশ কে বন্দ ভারত স্লিপারট্রেন উপহার দিয়েছেন।

যেখানে রেলমন্ত্রী ঘোষণা করেছেন, কর্ণাটকের পরবর্তী বন্দেভারত স্লিপার ট্রেনটি বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করবে যা উত্তর কর্ণাটকের কিছু অংশের সঙ্গে সংযোগ স্থাপন করে হুবলি হয়ে পুনে ও মুম্বাই যাবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভি সোমান্না বলেছেন, যে ১৬ টি কোচের এই বন্দে ভারত স্লিপার টুয়েন্টি প্রায় ১৬ ঘন্টায় ১১১৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

এছাড়াও বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত নিয়মিত পরিষেবাটি ২ নভেম্বর মুম্বই থেকে এবং ৩ নভেম্বর বেঙ্গালুরু থেকে চালু হচ্ছে। বেঙ্গালুরু-মুম্বই ট্রেনটি সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলবে, যা সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ১১:৫৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে। ফিরতি ট্রেনটি মঙ্গলবার ছাড়া রাত ৮:১০ মিনিটে মুম্বই থেকে ছেড়ে দুপুর ১২টায় বেঙ্গালুরু পৌঁছবে (Vande Bharat)।