সাঁতরাগাছি-খড়্গপুর রুটে বাড়তি ট্রেন, বড় ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways introduces strict rules regarding watching Reels on trains

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ও দূরপাল্লার যাতায়াত সহজ করতে এবার একগুচ্ছ বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে ডিভিশন (Indian Railways)। দীপাবলি ও ছট পুজোর আবহে প্রতিবছরের মতন এবারও বিহার, ওড়িশা, গুজরাট ও মহারাষ্ট্র গ্রামীণ ট্রেনগুলিতে টিকিটে প্রবল সংকেট তৈরি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণরূপে নতুন স্পেশাল ট্রেন চালু করার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

সাঁতরাগাছি-খড়্গপুরে বাড়তি ট্রেন, বড় ঘোষণা রেলের (Indian Railways)

দীপাবলি ও ছট পুজো উপলক্ষে বিহারগামী যাত্রীদের সুবিধার্থে শালিমার ও দ্বারভাঙার মধ্যে ০৮১০৯/০৮১১০ নভেম্বরের বিশেষ ট্রেন চালানো হবে (Indian Railways)। রেল সুত্রের খবর অনুযায়ী, ০৮১০৯ শালিমার দ্বারভাঙা স্পেশাল ট্রেনটি ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার সকাল ১০ঃ১৫ মিনিটে শালিমার স্টেশনের থেকে ছেড়ে সেই দিন রাত ৯:৩০ মিনিটের দ্বারভাঙায় পৌঁছবে।

একই রুটের ফিরতি ট্রেন ০৮১১০ দ্বারভাঙা-শালিমার স্পেশাল ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার দ্বারভাঙা থেকে রাত ১২টা ৩০ মিনিটে রওনা দেবে। ট্রেনটি একই দিনে দুপুর ২টা ৩০ মিনিটে শালিমারে এসে পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটির দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন সাঁতরাগাছি স্টেশনে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্টপেজ রাখা হয়েছে।

Indian Railways additional trains between Santragachi and Kharagpur

আরও পড়ুন: গ্যাসের সংযোগ নিয়ে আর চিন্তা নয়, ঠিকানার প্রমাণ ছাড়াই নতুন সুবিধা

পশ্চিম ভারত ও গুজরাতের যাত্রীদের জন্য সাঁতরাগাছি ও প্রতাপনগরের মধ্যে ০৯১৬৫/০৯১৬৬ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। ০৯১৬৫ প্রতাপনগর-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি ২ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে প্রতাপনগর থেকে যাত্রা শুরু করে তৃতীয় দিন রাত ১২টা ৩০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।

ফিরতি পথে ০৯১৬৬ ট্রেনটি ৪ নভেম্বর সন্ধে ৭টায় সাঁতরাগাছি থেকে রওনা দিয়ে তৃতীয় দিন সকাল ৯টা ১৫ মিনিটে প্রতাপনগর পৌঁছবে।যাত্রীদের ওঠানামার সুবিধার কথা বিবেচনা করে এই বিশেষ ট্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টপেজ নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সীমানার মধ্যে ট্রেনটি খড়্গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেল্লা এবং ঝাড়সুগুড়া স্টেশনে যাত্রাবিরতি দেবে (Indian Railways)।