বাংলা হান্ট ডেস্কঃ তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। এদিন মামলাকারীর বক্তব্য শোনার পর এই নিয়ে বিবেচনার জন্য হাইকোর্টে পাঠিয়ে দেয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। পাশাপাশি আদালত জানায়, অভিষেকের আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হাইকোর্টকে অনুরোধ করব।
সুপ্রিম কোর্টে যা হল… | (Supreme Court)
এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে অভিষেকের ব্যক্তিগত তথ্য ফাঁস মামলার শুনানি ছিল। সেই শুনানিতে তৃণমূল সাংসদের আইনজীবী শোয়েব আলম জানান, সংবাদমাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর মক্কেল।

অভিষেকের আইনজীবীর দাবি, প্রায় রোজ তদন্তকারী সংস্থা ও কিছু সংবাদমাধ্যমের দ্বারা তদন্ত সংক্রান্ত নানা তথ্য প্রকাশ্যে আসছে। সব মিলিয়ে এক ধরণের মিডিয়া ট্রায়াল চলছে। সেটা বন্ধ করা হোক।
আরও পড়ুনঃ ‘ওনার প্রতি যেটুকু শ্রদ্ধা ছিল চলে গিয়েছে’! মমতাকে নিশানা করে বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী
অভিষেকের আইনজীবী জানান, হাইকোর্টে মামলা করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তাঁর মক্কেল। প্রথমে একটি বেঞ্চে মামলা করা হলেও সেই বেঞ্চের বিচারপতি মামলা থেকে সরে দাঁড়ান। এরপর অন্য বেঞ্চেও একাধিকবার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। তবে বিচারপতি তাতে কান দেননি। শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন মামলাকারীর বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট জানায়, মামলাটি নিয়ে বিবেচনার জন্য হাইকোর্টে পাঠানো হচ্ছে। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, অভিষেকের আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতকে অনুরোধ করব। পুজোর ছুটি কাটিয়ে আগামী ১৬ নভেম্বর ফের আদালত খুলবে। সেই সময় দ্রুত শুনানি চেয়ে আবেদন জানানো যাবে।
তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি উঠলে তিনি জানান, বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। সেই কারণে তাঁকে উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি।
এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা উঠলে তিনি জরুরি ভিত্তিতে শুনানি চাননি। বিচারপতি জানান, আদালতের তালিকা অনুসারেই শুনানি হবে। এরপর সোজা শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।
এদিন সুপ্রিম কোর্টে অভিষেকের ব্যক্তিগত তথ্য ফাঁস মামলাটি শুনানির জন্য উঠেছিল। মামলাটির নিষ্পত্তি করে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে আদালত।












