দার্জিলিঙের কাছেই অফবিট গ্রাম কোলবং, পাহাড়ি নির্জন ঠিকানায় কাটান দিওয়ালির ছুটি

Published on:

Published on:

Darjeeling a crowd-free mountain village

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে দুর্গা পুজো শেষ হয়ে গিয়েছে। সামনেই আসছে দীপাবলি অথবা কালীপুজো। এই সময় অনেকেই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন হাতে দুদিনের ছুটি নিয়ে। এবার দুদিনের ছুটি নিয়ে ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের দার্জিলিং এর কথা (Darjeeling)। আজকের প্রতিবেদনে রইল দার্জিলিংয়ের এমন একটি জায়গার কথা যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আর অনায়াসে ভুলে যাবেন শহরের কোলাহল। জেনে নিন এই ছোট্ট পাহাড়ি গ্রামের বিষয় বিস্তারিত।

ভিড়মুক্ত পাহাড়ি গ্রাম, রয়েছে দার্জিলিঙের কাছেই (Darjeeling)

এই জায়গাটি হল দার্জিলিং (Darjeeling) এর কাছে অবস্থিত। আর জায়গাটির নাম কোলবংয়ে। এইখানে আসলে পরে আপনি সবথেকে বড় আকর্ষণ পাবেন এখানকার নির্জনতা। যে নির্জনতা আপনাকে ভুলিয়ে দেবে শহরের কোলাহলকে।

পাশাপাশি এখানে পর্যটকদের চেনা কোলাহল থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। পাশাপাশি পারবেন এখানকার সবুজ পাহাড়,ঘন জঙ্গল, ও মেঘের ঢাকা পথের সাক্ষী থাকতে। শহরের ব্যস্ততা থেকে কয়েক দিনের বিরতি চাইতে গেলে অবশ্যই ঘুরে আসুন দার্জিলিংয়ের এই স্বল্প পরিচিত গ্রাম থেকে।

Darjeeling a crowd-free mountain village

আরও পড়ুন: একদিকে পারদ পতন, অন্যদিকে বৃষ্টির চোখরাঙানি! কালীপুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

এখানে ঘুরতে আসলে মূলত এখানের গ্রামটি আপনি এক্সপ্লোর করতে পারেন। পাশাপাশি এইখানে ঘুরলে আপনি দেখতে পাবেন পাহাড়ি গাছপালা, মেঘের আনাগোনা ও স্থানীয় জীবনযাত্রা। পাশাপাশি ভোরের মেঘলা পাহাড়ি পরিবেশ উপভোগ করার সঙ্গে পাখির দেখার সুযোগ পাবেন। এছাড়াও প্রকৃতির মধ্যে বসে বই পড়া বা স্থানীয় খাবার খাওয়ার মতো সুবন্দোবস্ত রয়েছে।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

কোলবং যেতে হলে আপনাকে প্রথমে নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছিয়ে যেতে পারেন এই জায়গাটায়। দার্জিলিং (Darjeeling) থেকে এর দূরত্ব পড়বে প্রায় ৫০ কিলোমিটার এর কাছাকাছি। তাছাড়া এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তাই এখানে আসার আগে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় হবে।