বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলার সরকারি কর্মীদের (Government Employees) কপাল খুলছে ধীরে ধীরে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি তুলে সরব হয়েছেন সরকারি কর্মচারীরা।
কেন্দ্র-রাজ্য ডিএ ফাঁরাক কমানোর দাবি | Dearness Allowance
রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে এক লাইনে বিজেপি, তৃণমূল কংগ্রেস ও সিপিএম প্রভাবিত কর্মী সংগঠনগুলি। ডিএ-র পাশাপাশি বাৎসরিক বেতন বৃদ্ধি এবং বিভিন্ন ভাতা বাড়ানোরও দাবি তোলা হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের জন্য সপ্তম বেতন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদ ও সিপিএম প্রভাবিত কো-অর্ডিনেশন কমিটি।

উল্লেখ্য, এতদিন ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। এবার তা থেকে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে। যদিও সরকারি কর্মীদের একাংশের এতে আপত্তি। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তুলনা করে সেই ফারাক দ্রুত মেটানোর দাবি তুলে সরব হচ্ছে সরকারি কর্মচারী সংগঠনগুলি।
আরও পড়ুন: একদিকে পারদ পতন, অন্যদিকে বৃষ্টির চোখরাঙানি! কালীপুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
মুত সর্বভারতীয় মূল্য সূচক (এআইসিপিআই) অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছরে দুবার ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। প্রথমটি লাগু হয় জানুয়ারি মাসে ও পরবর্তী জুলাই মাসে। যদিও ঘোষণা অনেক সময় পরে হয়ে থাকে। অনেক রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর পরই বর্ধিত ডিএ ঘোষণা করে নিজের রাজ্যের কর্মীদের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে এই রীতি নেই।
বাংলায় বামফ্রন্ট জমানা থেকে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো বছরে দুবার ডিএ বৃদ্ধি করা হয় না। বহুদিন থেকেই এই বৈষম্য ঘোচানোর দাবি জানিয়ে আসছে রাজ্যের সরকারি কর্মীরা। এবার সরকারি কর্মীদের এই সংগঠনগুলি সপ্তম বেতন কমিশনের কাছে এআইসিপিআই অনুযায়ী ডিএ ধার্য করার দাবি জানিয়েছে।












