ভারতীয় দলে নিশ্চিত নয় লোকেশ রাহুলের জায়গা! সামনে এলো বড় সত্যি

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ওডিআই সিরিজে মাঠে নামার শেষ প্রস্তুতিতে ব্যস্ত। পাঁচ ম্যাচের এই অ্যাওয়ে সিরিজ জিততে মরিয়া শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারত। কিন্তু তার আগে ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলকে (KL Rahul) নিয়ে বড় বার্তা দিলেন অধিনায়ক স্বয়ং যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

এইমুহূর্তে ভারতীয় ওডিআই দলের অপরিহার্য অঙ্গ রাহুল। ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে উইকেটের পেছনেও দলকে নির্ভরতা দিতে সফল তিনি। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে তিনি আউট হওয়ার পর থেকেই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ভারত। সেই সময়ের চেয়ে খেলায় আরও বেশি উন্নতি করেছেন এই তারকা ব্যাটার।

একসময় ওপেনার হিসেবে ভারতীয় দলে নিজের যাত্রা আরম্ভ করেছিলেন রাহুল। টেস্ট ফরম্যাটে এখনও সেই একই ভূমিকা পালন করছেন তিনি। কিন্তু দলের প্রয়োজনে দীর্ঘদিন ধরে ওডিআই ফরম্যাটে মিডল অর্ডারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কোনও অভিযোগ ছাড়াই ধীরে ধীরে অনভ্যস্ত এই জায়গার সাথে মানিয়ে নিয়ে ওডিআই ফরম্যাটে দক্ষতার সাথে ম্যাচ ফিনিশ করছেন রাহুল।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে বিরাট মাইলফলকের সামনে কোহলি! একসাথে ভাঙবেন তিনটি রেকর্ড

কিন্তু দলের প্রয়োজনে তার জায়গা অদল বদল করা হতে পারে বলে সরাসরি জানিয়ে দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। ওপেনিংয়ে রোহিত ও গিলের জুটি ভাঙার মতো তিন নম্বরে নামেন কোহলি। চার নম্বর পজিশনটি নিজের করে নিয়েছেন শ্রেয়স আইয়ার। মূলত পাঁচ নম্বরেই ব্যাটিং করতে দেখা যায় লোকেশ রাহুলকে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেই জায়গা পরিবর্তন করা হবে বলে উল্লেখ করেছেন ভারতীয় দলের ওডিআই অধিনায়ক।

আরও পড়ুন: একসাথে পাঁচ রেকর্ড নিজের নামে করবেন রোহিত! নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস তৈরি করবেন হিটম্যান

শুভমান গিল বলেছেন, “আমাদের সেরা চারজন খেলোয়াড় নির্ধারিত হয়ে গেছে। ৫ ও ৬ নম্বর পজিশন আমরা কারোর জন্য নির্দিষ্ট রাখছি না। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে অক্ষর প্যাটেল বা লোকেশ রাহুলকে ওপরে বা নীচে পাঠানো হতে পারে।” অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতিতে ব্যাট হাতে রাহুলই পাঁচ নম্বরে নামতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত উইকেট পড়লে একজন দামি ব্যাটারকে বাঁচিয়ে রাখার জন্য পাঁচ নম্বরে অলরাউন্ডার অক্ষরকে ব্যবহার করতে পারে ভারতীয় দল।