বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের স্টাফ সিলেকশন কমিশন (SSC) নভেম্বর মাসে হতে চলে তিনটি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল। যেখানে কোস্টগার্ড এনরোল পার্সনস টেস্ট, বার্ষিক বিভাগীয় টাইপিং ও স্টেনোগ্ৰাফার দক্ষতা পরীক্ষা এবং দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাব-ইন্সপেক্টর নিয়োগের দ্বিতীয় স্তরের পরীক্ষা এই তিনটি সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নভেম্বরেই SSC-র তিন পরীক্ষা, জানুন দিনক্ষণ (SSC)
পরীক্ষার্থীরা এসএসসির নিজস্ব ওয়েবসাইট (SSC) অর্থাৎ ssc.gov.in থেকে বিজ্ঞপ্তি দেখতে পারবেন। পাশাপাশি কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোস্টগার্ড এনরোল পার্সনস টেস্ট এর সিজিইপিটি ১/২০২৭ ও ২/২০২৭ ব্যাচের পরীক্ষা হবে ১৭ এবং ১৮ নভেম্বর। এই পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে।
পাশাপাশি বার্ষিক বিভাগীয় টাইপিং পরীক্ষা হিন্দি ও ইংলিশ এবং স্টেনোগ্ৰাফার দক্ষতার পরীক্ষা হিন্দি ও ইংলিশ অনুষ্ঠিত হবে ২০ ও ২১ নভেম্বর। তারই সঙ্গে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এর সাব-ইন্সপেক্টর নিয়োগের দ্বিতীয় স্তরের পরীক্ষা বা টিয়ার ২ হবে ২৮ নভেম্বর ২০২৬।

আরও পড়ুন: দার্জিলিঙের কাছেই অফবিট গ্রাম কোলবং, পাহাড়ি নির্জন ঠিকানায় কাটান দিওয়ালির ছুটি
কবে প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড?
প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে পরীক্ষা সহ প্রার্থীর নাম, তারিখ ও পরীক্ষার পদ্ধতির উল্লেখ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের চিঠি ইনটিমেশন স্লিপ প্রকাশের দিনক্ষণ ও এখন জানানো হয়নি।
তবে অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে? সে বিষয়ে কমিশনের তরফে ঘোষণা করা হয়নি। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরবর্তী আপডেট এর জন্য নিয়মিত এসএসসির (SSC) নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in দেখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।












