বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার গঙ্গার দুই পারকে মুম্বইয়ের মেরিন ড্রাইভের মতো সাজিয়ে তোলার পরিকল্পনা করছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শুধু ঘাটের সৌন্দর্যায়ন নয়, গোটা এলাকাকে নতুনভাবে সাজাতে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। চার লেনের রাস্তা থেকে শুরু করে মেট্রো, সাইকেল ট্র্যাক, হোটেল ও অফিস তৈরির ভাবনাও রয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান পুরমন্ত্রী। তাহলে গঙ্গাপাড়কে সাজাতে কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে? আসুন, এক এক করে জেনে নেওয়া যাক।
গঙ্গাপাড় সাজাতে কী কী পরিকল্পনা পুরমন্ত্রীর (Agnimitra Paul)?
1. চার লেনের হাইওয়ে: গঙ্গার উপরের অংশ দিয়ে চার লেনের হাইওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে।
2. সাইকেল ট্র্যাক: সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা তৈরি করা হবে। এই বিষয়ে নেদারল্যান্ডসের একটি সংস্থার সঙ্গে কথা চলছে।

3. মেট্রো পরিষেবা: ডায়মন্ড হারবার থেকে এসপ্লানেড পর্যন্ত মাটির তলা দিয়ে মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে।
4. হাঁটার আলাদা রাস্তা: সাধারণ মানুষের হাঁটাচলার জন্য আলাদা রাস্তা তৈরি করা হবে।
আরও পড়ুনঃ কলকাতায় তৈরি হবে চিনের মতো চায়না টাউন! একাধিক শহর সাজানোর ঘোষণা অগ্নিমিত্রা পালের
5. হোটেল ও অফিস: মুম্বইয়ের মেরিন ড্রাইভের মতো গঙ্গাপাড়েও হোটেল ও অফিস তৈরির পরিকল্পনা রয়েছে।
অগ্নিমিত্রা (Agnimitra Paul) জানিয়েছেন, বর্তমানে গঙ্গার এক একটি ঘাট ধরে উন্নয়নের কাজ চলছে। তবে আগামী দিনে গোটা এলাকাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। এই বড় পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর দফতরেও জানানো হয়েছে। একাধিক দফতর ও অংশীদার মিলে এই কাজ করা হবে। তবে এত বড় প্রকল্পের জন্য অনেক টাকার প্রয়োজন হবে বলেও জানিয়েছেন পুরমন্ত্রী।












