বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাসও উৎসবের মাস। রয়েছে কালীপুজো, দীপাবলি ইত্যাদি। তাই মহিলাদের মধ্যে এখন প্রশ্ন, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে ক্রেডিট হবে অ্যাকাউন্টে। আবার অনেকেই আছেন যারা এই যোজনার আওতায় আর্থিক সহায়তা পাওয়ার জন্য অন্তর্ভুক্ত হতে চাইছেন।
অন্নপূর্ণা যোজনা নিয়ে আপডেট | Annapurna Yojana
অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে প্রথম দিকে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অক্টোবরে পুজোর ঠিক আগে চতুর্থী ও পঞ্চমীর দিন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছিল। গত মাসে এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। তবে এখনও পর্যন্ত অনেকে একবারও টাকা পাননি বলে অভিযোগ। যা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে।

পরিসংখ্যান বলছে, অক্টোবরর মাসে ১ কোটি ৬২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনা বাবদ ৩০০০ টাকা করে পেয়েছেন। নভেম্বরে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। এদিকে অনেকেই আছেন যাঁরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেননি, তাঁদের জন্য ফের একবার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন: স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে ধ্যান স্বামীর! সাতসকালে নারকীয় ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরে
জানা যাচ্ছে, নভেম্বর এবং ডিসেম্বর মাসজুড়ে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই শিবির হবে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ অবশ্য জানা যায়নি। জানিয়ে রাখি, জনকল্যাণ শিবির চালু হলে সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা-সহ একাধিক প্রকল্পে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।
এদিকে গত মাস থেকেই আবার নতুন করে অন্নপূর্ণার যাচাই শুরু করেছে প্রশাসন। অযোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেই কারণে উপভোক্তাদের ব্যাঙ্কের কেওয়াইসি ও ডিবিটি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা তা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবার একসঙ্গে যদিও একসঙ্গে একাধিক ভাতা পান, তাহলে একটা সারেন্ডার করতে বলা হচ্ছে। নইলে দুটিই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে।












