বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) বিনোদনের অভাব নেই। বিবাদ বিতর্কের পাশাপাশি বিভিন্ন সময় এই শোতে এসেছে প্রেমের অ্যাঙ্গেল। ‘রাজনন্দিনী’র পাশাপাশি এবার বিগ বসের দুর্গে নতুন করে লাইমলাইটে জিতু-সৃজলা। কিছুদিন আগে পর্যন্তও দুর্নিবারের সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে তুঙ্গে ছিল চর্চা। এমনকি সোশ্যাল মিডিয়ায় চর্চাও কম হয়নি। তবে এবার দুর্নিবার অতীত। ফোকাসে জিতু সৃজলার সমীকরণ।
বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) চর্চায় জিতু সৃজলা
বর্তমানে বিগ বস বাংলার ঘরে হট টপিক জিতু সৃজলা। প্রায়ই একান্তে বসে কথা বলতে দেখা যায় দুজনকে। এমনকি সম্প্রতি সৃজলার বলা, ‘কাকে ভালোবেসে ফেললে জিতু, কেন ভালোবেসে ফেললে…’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, সৃজলার সঙ্গে জিতুর ভিয়েতনাম ঘুরতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ নিয়েও চলছে চর্চা।

একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা: সম্প্রতি বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে জিতুর সঙ্গে একান্তে কথা বলার সময় সৃজলা জানান, জন্মদিনে বোনের সঙ্গে ভিয়েতনাম ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। জিতু জানতে চান, টিকিট কাটা হয়ে গিয়েছে কিনা। এরপরেই তিনি আবদার জুড়ে বসেন তাঁদের সঙ্গে যাওয়ার। এমনকি জিতু এও বলেন, সৃজলার বোনকেও মানিয়ে নিতে পারবেন তিনি। সৃজলা সরাসরি কোনও উত্তর অবশ্য দেননি।
আরও পড়ুন : পেঁয়াজি ভাজলে কিছুক্ষণ পরেই মিইয়ে নরম, এভাবে ভাজলে হবে খাস্তা
কী চলছে দুর্গে: এমনকি ক্যাপ্টেন হয়েও একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে জিতু আর সৃজলাকে। দুজনে মিলে ঠিক করেন সৌরভ বাড়ি চালানোর জন্য যা যা পরিকল্পনা বলবেন সবই তাঁরা বাতিল করবেন। ভূতের টাস্কেও অনেকক্ষণ পাশাপাশি বসে কথা বলতে দেখা যায় জিতু সৃজলাকে।
আরও পড়ুন : এই প্রথম বার ৩ স্টেশনে স্ট্যান্ডবাই ক্রু, রাতে বিশেষ ট্রেন, কালীপুজোয় বিশেষ সতর্কতা
অন্যদিকে এর আগে বিগ বসের ঘর থেকে বেরিয়ে সিক্রেট রুমে গিয়েছিলেন নন্দিনী। কিন্তু সেখান থেকে আবার ফেরত এসেছেন তিনি। নতুন করে রাজনন্দিনীর রসায়ন দেখার অপেক্ষায় দর্শকরা।












