ভারতীয় দলে চমক! কোহলি ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং করলেও তার রেকর্ড ভেঙে দিলেন অধিনায়ক শুভমান গিল!

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সিরিজের প্রথম ওডিআই ম্যাচের শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দল জয় পেয়েছে পাঁচ উইকেটে। ব্যাট হাতে এই ম্যাচের নায়ক বিরাট কোহলি (Virat Kohli) হলেও তার সাথে শুভমানের পার্টনারশিপ ছিল এই জয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।

কঠিন পিচে ব্যাট হাতে এদিন রীতিমতো বোলারদের শাসন করেছেন কোহলি। উল্টোদিকে গিল ধীরগতিতে ৫৬ বলে ৩৭ রান করে কোহলির সাথে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। তার ছোট ইনিংসটি সাজানো ছিল ৫ টি বাউন্ডারি দিয়ে। অপর তারকা ওপেনার রোহিত শর্মা দ্রুত ড্রেসিংরুমে ফেরার পর কোহলির সাথে গিলের পার্টনারশিপ ভারতের জয়ের রাস্তা তৈরি করেছে।

তবে এদিন কোহলি ব্যাট হাতে বেশি সফল হলেও বর্তমান ভারতীয় অধিনায়ক শুভমান গিল তার একটি গুরুত্বপূর্ণ রেকর্ড এখন নিজের নামে করে নিয়েছেন। ভারতীয় অধিনায়ক হওয়ার পর প্রথম ১৫ ইনিংসে সর্বোচ্চ রানের তালিকায় এতদিন সবার ওপরে ছিলেন বিরাট কোহলি। কিন্তু এই দিন সেই আসনটি তার থেকে ছিনিয়ে নিয়েছেন গিল।

আরও পড়ুন: ভারতের জয়ের দিনে প্রবল উজ্জ্বল কোহলি! গড়ে ফেললেন দুটি বিশ্বরেকর্ড

ওডিআই অধিনায়ক হিসেবে প্রথম ১৫ ইনিংসে সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রাহকদের তালিকা:

১. শুভমান গিল: ৯৭৫ রান
২. বিরাট কোহলি: ৯৭২ রান
৩. শচীন টেন্ডুলকার: ৭২৮ রান
৪. রোহিত শর্মা: ৬৯৭ রান
৫. মহম্মদ আজহারউদ্দিন: ৬৭২ রান

আরও পড়ুন: জিতেও শান্তি নেই! রোহিত শর্মার লজ্জাজনক রেকর্ড ভেঙে আরও বড় অস্বস্তিতে ভারতীয় অধিনায়ক শ্রেয়স

এদিন ম্যাচে অধিনায়ক শুভমান গিল তার বোলারদেরও চালনা করেছেন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে। যার জন্য ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটাররা কখনোই জাঁকিয়ে বসতে পারেননি। আর অধিনায়ক হওয়ার পর থেকেই টেস্ট ও ওডিআই ২ ফরম্যাটেই তার ব্যাটিংয়ের দাপট ক্রমশই বাড়ছে।