উৎসবের মরশুমে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন কাটবে কালীপুজো?

Published on:

Published on:

South Bengal Weather rain forecast for Kali Puja and bhai Phota

বাংলা হান্ট ডেস্ক: এরমধ্যে বৃষ্টি থামার কোন লক্ষণ নেই, এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। বছরের শেষেও বৃষ্টির তাণ্ডব জারি থাকবে বাংলায়। নভেম্বরে একটানা ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Weather)। আগেভাগেই এমনটাই আশঙ্কা প্রকাশ করল হাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কালী পূজার দিন বৃষ্টি না হলেও তার পরের থেকে রাজ্যে (South Bengal Weather) ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দেবে। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহ আনতে মনোরম আবহাওয়া থাকবে।

কালীপুজোর আনন্দে বাধা হবে না বৃষ্টি। তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। রবিবার কালীপুজো মিটলেই সোমবার আবহাওয়ার পরিবর্তনে সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা সহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুশিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather rain forecast for Kali Puja and bhai Phota

আরও পড়ুন: কালীপুজোর ভোগে থাকত এই বিশেষ নিরামিষ মাছ, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন

তারই সঙ্গে উপকূলবর্তী ও কাছাকাছি এলাকাগুলিতে, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে উপকূলের জেলাগুলিতে। যেখানে উত্তর ও দক্ষিণ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বইতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের বৃষ্টি হলেও (South Bengal Weather) উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক অববাহই থাকবে। সপ্তাহ শেষের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে সোমবার হালকা বৃষ্টি দেখা দিতে পারে। সোমবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। তারই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। অবশ্য দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।