মাছ-মাংস নয়, পোস্তর বড়া দিয়েই জমিয়ে তুলুন দুপুরের ভোজ, পোলাওয়ের সঙ্গে দুর্দান্ত লাগবে এই পদ

Published on:

Published on:

Recipe prepare Postor Dom in short time

বাংলা হান্ট ডেস্ক: পোস্ত দিয়ে নানা রকমের পদ খেতে আমরা সকলেই ভালোবাসি। তবে পোস্তর কথা বললে, সবার আগে মাথায় আছে পোস্ত বাটা, বড়া অথবা পোস্তোর ঝোল। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনি সহজেই অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন (Recipe)।

সামান্য সময়ের মধ্যে বানিয়ে ফেলুন পোস্তর দম (Recipe)

আপনিও কি চাইছেন পুরনো দিনের খাবার বানিয়ে খেতে। তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনা রইল এমন একটি রেসিপি যা আগেকার দিনের মা ঠাকুমারা বানাতেন প্রায়শই। রইল আজকের প্রতিবেদনে রইল পোস্তর দম বানানোর সহজ পদ্ধতি (Recipe)।

Recipe prepare Postor Dom in short time

আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে চা-বাগানের মাঝে ছুটি কাটাতে দীপাবলির ছুটিতে চলে যান উত্তরবঙ্গের এই গ্রামে

উপকরণ:
২০০ গ্রাম পোস্ত, ২টি আলু ডুমো করে কাটা, ১/২ কাপ পেঁয়াজ বাটা, ২-৩ ২ চা চামচ আদাবাটা, ২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো, ২ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ বেসন, স্বাদমতো নুন ও চিনি এবং পরিমাণ মতো সর্ষের তেল।

প্রণালী: প্রথমে পোস্ত ও কাঁচালঙ্কা জলে ভিজিয়ে রাখুন। তারপরে সেটা বেটে নিন। পাশাপাশি পেঁয়াজও বেটে নিন।এ বার পোস্তবাটা, পেঁয়াজবাটা ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। এতে জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও নুন মিশিয়ে ভালো করে মেখে নিন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে পোস্তর বড়া বানিয়ে ভালো করে ভেজে নিন। পোস্তর বড়াগুলো তুলে ওই তেলেই আলুগুলো ভেজে নিন।ওই তেলেই অল্প পেঁয়াজ ও আদা বাটা দিয়ে মশলাটা ভাজতে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে এতে গুঁড়োমশলা আর নুন ও চিনি মিশিয়ে দিন। মশলাটা ভালো করে কষে নিন। অল্প জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিন। ঝোল ফুটে উঠলে এতে ভেজে রাখা পোস্তর বড়াগুলো মিশিয়ে নিন। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।