বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নভেম্বরের কিস্তি ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই প্রকল্পের (Government Scheme) উপভোক্তা তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এসবের মাঝে ফের একবার অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। এখনও যারা আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটা দারুণ সুযোগ।
অন্নপূর্ণা যোজনায় ফের আবেদনের সুযোগ | (Annapurna Yojana)
অক্টোবর মাসে পুজোর শুরুতে অন্নপূর্ণা যোজনার কিস্তি পাঠিয়েছিল রাজ্য। নভেম্বরে দীপাবলির আগেই ৩ হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে এখনও এমন অনেক মহিলা আছেন যারা এই প্রকল্পে আবেদন করতে পারেননি। তাঁদের সেই সুযোগ করে দিতে তিনদিনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে।

সম্প্রতি গড়বেতায় একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে ফের জনকল্যাণ শিবির বসবে। গ্রামীণ এলাকায় অঞ্চলে ও শহর এলাকায় ওয়ার্ড ভিত্তিক শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। যদিও এই শিবির কবে কবে বসবে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি।
আরও পড়ুনঃ পথকুকুরদের খাওয়াতে ডগ ফিডিং জোন! পশুদের হাসপাতাল ও শ্মশান তৈরিরও ঘোষণা অগ্নিমিত্রার
এর আগে গত জুন মাসে রাজ্য ব্যাপী চারদিনের জনকল্যাণ শিবির বসেছিল। সেখানে অন্নপূর্ণা যোজনায় আবেদন জানিয়েছিলেন অগুনতি মহিলা। পাশাপাশি অনলাইনে অফিশিয়াল পোর্টালের মাধ্যমেও ফর্ম ফিল আপ করেছিলেন অনেকে।
বর্তমানে অনলাইন ও অফলাইনের অন্নপূর্ণা যোজনার আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পুরনো আবেদনগুলি যাচাই করে যোগ্য উপভোক্তাদের নাম উপভোক্তা তালিকায় তোলা হচ্ছে। অক্টোবর মাসে নতুন করে প্রায় ৭ লক্ষ নাম যুক্ত হয়েছিল।
এবার ফের একবার অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদনের সুযোগ করে দিচ্ছে রাজ্য। আগামী ডিসেম্বর মাসে আয়োজিত হতে চলা জনকল্যাণ শিবিরে এই প্রকল্পে আবেদন করা যাবে। পাশাপাশি শীঘ্রই অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল পোর্টালও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়।












