পথকুকুরদের খাওয়াতে ডগ ফিডিং জোন! পশুদের হাসপাতাল ও শ্মশান তৈরিরও ঘোষণা অগ্নিমিত্রার

Published on:

Published on:

Agnimitra Paul inaugurates dog feeding zone to feed stray dogs

বাংলা হান্ট ডেস্কঃ পথকুকুরদের খাবার দেওয়া নিয়ে অনেক সময় নানা সমস্যা দেখা দেয়। অসুবিধার সম্মুখীন হন পশুপ্রেমীরা। এবার সেই সমস্যা দূর করতে হাওড়া পুরসভা এলাকায় ডগ ফিডিং জোন (Dog Feeding Zone) তৈরি করা হল। সেই জায়গার উদ্বোধনে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানালেন, আগামীদিনে পশুদের জন্য হাসপাতাল ও শ্মশানও তৈরি করা হবে।

পশু হাসপাতাল, শ্মশান তৈরির ঘোষণা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)

বুধবার হাওড়া পুরসভা চত্বরে তৈরি হওয়া ডগ ফিডিং জোনের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, আগামীদিনে হাওড়া পুর এলাকার সব ওয়ার্ডে পথ কুকুরদের খাওয়ানোর নির্দিষ্ট জায়গা তৈরি করা হবে। পাশাপাশি ডগ ফিডারদের দেওয়া হবে আইডি ও রেজিস্ট্রেশন।

Agnimitra Paul

জানা গিয়েছে, আপাতত হাওড়া পুরসভার পাঁচটি ওয়ার্ডে মোট ১৪টি ডগ ফিডিং জোন খোলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাবার প্রদানকারী ব্যক্তিদের হাতে ডগ ফিডিং কিট তুলে দেন অগ্নিমিত্রা। পশুপ্রেমীদের সংবর্ধনা জানিয়ে আশ্বাস দেন, রাজ্য সরকারের তরফে তাঁদের পরিচয়পত্র তুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! ৪৬ লক্ষ অ্যাকাউন্টে ঢুকছে ২ হাজার টাকা, কৃষক সম্মান নিধির সূচনা মুখ্যমন্ত্রীর

রাজ্যের পুরমন্ত্রী জানান, পথকুকুরদের খাওয়ানোর জন্য পুর এলাকায় এই ধরণের ডগ ফিডিং জোন তৈরি করা হলে অনেক সমস্যা দূর হবে। পাখিদের জন্যও নানা জায়গায় খাবার ও খাবার জলের হাঁড়ি রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

পথকুকুরদের খাবার দেওয়া নিয়ে অনেক সময় পশুপ্রেমীদের সঙ্গে স্থানীয়দের নানা বিবাদ ও অশান্তি বাঁধতে দেখা যায়। সেই সমস্যা দূর করতে আগেই পশুদের খেতে দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করার কথা বলেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার হাওড়া পুরসভা এলাকায় তৈরি হওয়া ডগ ফিডিং জোনের উদ্বোধনে এসে পশুদের জন্য হাসপাতাল ও শ্মশান তৈরির পরিকল্পনা জানালেন তিনি।