খাসি বা মুরগির মেটেতে বোঁটকা গন্ধ? এই ট্রিক মানলেই উধাও হবে দুর্গন্ধ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গরম ভাতে মেটে চচ্চড়ির স্বাদ কে না পছন্দ করেন। ঝাল ঝাল কষা মেটে দিয়েই উঠে যায় একথালা ভাত। উপরন্তু পুষ্টিতেও ভরপুর মেটে। কিন্তু খাসি হোক বা মুরগি, গন্ধের কারণে অনেকে আবার পছন্দ করেন না মেটে (Kitchen Hacks)। আসলে মেটেতে রক্ত জমাট বেঁধে থাকায় পরিস্কার করে ধোওয়ার পরেও অনেক সময় বোঁটকা গন্ধ যেতে চায় না। তাহলে উপায় কী?

মেটে ধোবেন কীভাবে (Kitchen Hacks)?

প্রথমেই ঠাণ্ডা জল দিয়ে মেটে ধুয়ে নিন ভালো করে। এবার ছোট টুকরো করে কেটে নিন যাতে জমাট রক্ত সহজে বেরিয়ে যায়। এরপর ঠাণ্ডা জলে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে দিন মেটে। জল লাল হয়ে গেলে তা পালটে আরও ৩-৪ বার ধুয়ে নিন।

Kitchen hacks to get rid off bad smell of liver

কাছে রাখুন এই উপকরণ: মেটের কাঁচা গন্ধ দূর করতে দু চামচ লেবুর রস বা ভিনিগার এবং সামান্য নুন মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর ফের ঠাণ্ডা জলে ধুয়ে নিন। মেটের গন্ধ দূর করবে লেবু ভিনিগার। তবে বেশি পরিমাণে ব্যবহার করবেন না। এতে মেটে শক্ত হয়ে যায়।

আরও পড়ুন : উৎসবের মরশুমে মহার্ঘ্য ঘি-মাখন, একধাক্কায় বাড়ল দাম, মাথায় হাত মধ্যবিত্তের

দূর হবে গন্ধ: এবার একটি পাত্রে জল ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে তাতে সামান্য হলুদ আর মেটের টুকরোগুলি দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিন। উপরে জমে থাকা ময়লা ফেনা (Kitchen Hacks) সরিয়ে মেটেগুলি ছেঁকে দিন। তবে বেশি সময় ফোটালে মেটে শক্ত হয়ে যায়। একটি বাটিতে ডুবো দুধে আধ ঘন্টা মেটেগুলি ভিজিয়ে রেখে দিন। মেটের তেতো ভাব এবং গন্ধ পুরোপুরি শুষে নিয়ে মেটে নরম করতেও সাহায্য করে মেটে।

আরও পড়ুন : ভূত চতুর্দশীতে খাওয়ার নিয়ম, ১৪ শাক আসলে কী কী জানেন? গুণাগুণই কী?

মেটের উপরে একটি পাতলা স্বচ্ছ পর্দা থাকে। রান্নার পর মেটে যাতে শক্ত না হয়ে যায় তার জন্য আঙুল দিয়ে টেনে পাতলা চামড়াটি ফেলে দিতে পারেন। মেটে বেশি সময় ধরে রান্না করবেন না। এতে মেটে রাবারের মতো হয়ে যায়।