বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ ফেস্টিভ অফার টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র (Reliance Jio)। ৫ মাসের জন্য ওয়াইফাই পরিষেবা দিচ্ছে জিও, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অফারের আওতায় ৫ মাসের জন্য বিনামূল্যে JioHome পরিষেবা পেতে পারেন গ্রাহকরা। কিন্তু কীভাবে ক্লেম করবেন এই অফার?
রিলায়েন্স জিওর (Reliance Jio) বিশেষ ফেস্টিভ অফার
উৎসবের মরশুমে ফেস্টিভ অফার নিয়ে হাজির জিও। বাড়িতে হাই স্পিড ইন্টারনেট, পছন্দের টিভি শো, সিনেমা উপভোগ করার জন্য আদর্শ JioHome। সংস্থা সূত্রে খবর, এই ফেস্টিভ অফারে ১০ মাসের রিচার্জ করালে মোট ১৫ মাসের পরিষেবা পাবেন গ্রাহকরা। অর্থাৎ অতিরিক্ত ৫ মাসের পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

কীভাবে মিলবে অফার: কোনও অতিরিক্ত খরচ ছাড়া গ্রাহকদের প্রিমিয়াম বিনোদন দিতেই এই উদ্যোগ সংস্থার। তবে এই অফার ক্লেম করতে হবে, যার প্রক্রিয়াও বেশ সহজ। নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ১০ সংখ্যার ফোন নম্বর 8219582195 এ একটি মিসড কল দিতে হবে। এরপর জিওর তরফে গ্রাহকের মোবাইল নম্বরে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া (Reliance Jio) সারলেই ৫ মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে এই। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সারলেই ৫ মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে এই পরিষেবা।
আরও পড়ুন : ভূত চতুর্দশীতে খাওয়ার নিয়ম, ১৪ শাক আসলে কী কী জানেন? গুণাগুণই কী?
রয়েছে আরও অফার: উৎসবের মরশুমে একগুচ্ছ ফেস্টিভ অফার নিয়ে এসেছে জিও। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, গ্রাহকদের জন্য ২ মাসের JioHome প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ১ মাসের পরিষেবা দেওয়া হচ্ছে বিনামূল্যে।
আরও পড়ুন : খাসি বা মুরগির মেটেতে বোঁটকা গন্ধ? এই ট্রিক মানলেই উধাও হবে দুর্গন্ধ
২১২২ টাকার এই প্ল্যানে ১০০ Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। জিওর অফিশিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে Claim Now বাটনে ক্লিক করে এই অফারের সুবিধা নেওয়া যাবে।












