সোনা রূপোর যা দাম, সাধ্যের মধ্যে ধনতেরসে আর কী কিনতে পারেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই কাল ধনতেরস (Dhanteras)। দীপাবলির আগের এই পবিত্র তিথিটি ধন ত্রয়োদশী নামেও পরিচিত। আগামীকাল ৬ নভেম্বর পালিত হবে ধনতেরস। এদিন পূজিত হন ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং গণেশ। ব্যবসায়ীদের জন্য খুবই পবিত্র দিনটি। এদিন মূলত সোনা, রূপোর মতো মূল্যবান ধাতু কেনার চল রয়েছে দীর্ঘদিনের। তবে সোনা রূপোর যা দাম তাতে কেনাকাটা করতে গিয়ে দুবার ভাবতে হয় মধ্যবিত্তকে। তাহলে সোনা রূপো ছাড়া আর কি কেনা যায় ধনতেরসে?

ধনতেরসে (Dhanteras) কী কী কিনতে পারেন?

কেনাকাটার জন্য সবথেকে শুভ দিন বলে মানা হয় ধনতেরসের দিনটিকে। শাস্ত্র মতে, এদিন গণেশ, দুর্গা, লক্ষ্মী বা বালগোপাল যেকোনো দেবদেবীর মূর্তি কেনার জন্য শুভ। এছাড়া রূপোর সিংহাসন, সিঁদুর কৌটো, চাবির গোছা, মঙ্গলঘট, ধূপদানি, প্রদীপের মতো পুজোর উপাচার কেনা যায় এদিন।

What can you buy on dhanteras instead of gold

কিনুন গোটা ধনে: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন গোটা ধনে কেনা শুভ। সারাবছর দেবী লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদ পেতে ধনতেরসে এই দুই দেবতাকে নিবেদন করা উচিত গোটা ধনে। মনে করা হয়, এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে সংসারে।

আরও পড়ুন : খাসি বা মুরগির মেটেতে বোঁটকা গন্ধ? এই ট্রিক মানলেই উধাও হবে দুর্গন্ধ

কী কী কেনা শুভ: কড়িকে সম্পদের প্রতীক বলে মনে করা হত। ধনতেরসের (Dhanteras) দিন নতুন কড়ি কিনে মা লক্ষ্মীকে নিবেদন করলে এতে আর্থিক লাভ হবে বলে মনে করা হয়। এদিন কিনতে পারেন বৈদ্যুতিন সামগ্রী। ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ কিনতে পারেন ধনতেরসে।

আরও পড়ুন : ১০ মাসের রিচার্জে অতিরিক্ত ৫ মাসের পরিষেবা ফ্রি! Jio-র এই ফেস্টিভ অফার পাবেন কীভাবে?

অনেকে ধনতেরসে ঝাঁটা কিনে আনেন। মনে করা হয়, ধনতেরসে ঝাঁটা কিনলে দুঃখ, দারিদ্র্য দূর হয়। ধনতেরসে নতুন ঝাঁটা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। কিনতে পারেন কলসিও। হিন্দু পুরাণ মতে, ধন্বন্তরি সমুদ্র মন্থনের সময় পূর্ণ কলস হাতে উঠেছিলেন। তাই ধনতেরসে কলসি কেনা শুভ বলে মানা হয়। এছাড়া পেশা অনুযায়ী সরঞ্জাম কেনাও ধনতেরসে শুভ বলে মানা হয়।