অবশেষে সেই কঠিন সিদ্ধান্ত! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published on:

Published on:

Cristiano Ronaldo announces retirement from international football.

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের বিশ্বকাপে অংশগ্রহণের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন নেইমার এবং মেসি। এবার তাঁদের পথে হাঁটলেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এমনিতেই, আন্তর্জাতিক ফুটবল থেকে রোনাল্ডোর অবসার ঘিরে জল্পনা শুরু হয়েছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তটি অনুরাগীদের উদ্দেশ্যে জানান ক্রিশ্চিয়ানো। অর্থাৎ, তাঁকে আর পর্তুগালের (Portugal) জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না। শেষ কয়েকটি ম্যাচের পর রোনাল্ডো গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি আর পর্তুগাল জাতীয় দলের অধিনায়কত্ব করবেন না। এই সিদ্ধান্তের মাধ্যমে বারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো তাঁর দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন। রোনাল্ডো জানিয়েছেন যে, নভেম্বরে আন্তর্জাতিক বিরতির পর তিনি দলের কাছে ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেবেন।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo):

জানিয়ে রাখি যে, ২০০৩ সালের ২০ অগাস্ট মাত্র ১৮ বছর বয়সে রোনাল্ডো কাজাখস্তানের বিরুদ্ধে পর্তুগালের হয়ে অভিষেক করেন। গত ২৩ বছরে তিনি তাঁর দলের হয়ে মোট ২৩৪ টি ম্যাচ খেলেছেন এবং রেকর্ড ১৪৬ টি গোল করেছেন। তাঁর ঝুলিতে ৪৬ টি অ্যাসিস্টও রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ৯৮৫ টি গোল করেছেন। এখন তিনি ক্লাবের হয়ে খেলে ১,০০০ গোল পূর্ণ করতে চান।

খেলেছেন ৬ টি বিশ্বকাপ: উল্লেখ্য যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০৬ সালে জার্মানিতে তাঁর প্রথম বিশ্বকাপ খেলেন এবং পরবর্তীতে ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল দলের অংশ ছিলেন। এইভাবে তিনি টানা ৬ টি বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করেন এবং বিশ্বের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসাবে ৬ টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব লাভ করেন।

আরও পড়ুন: ৩ দিনে বিনিয়োগকারীদের সম্পদে ১০ লক্ষ কোটির বৃদ্ধি! দীপাবলির আগে শেয়ার বাজারে রকেটের গতি

বিশ্বকাপে ১১ টি গোল করেছেন: সামগ্রিকভাবে রোনাল্ডো বিশ্বকাপে ২৭ টি ম্যাচ খেলে ১১টি গোল করেন। যদিও, তিনি তাঁর কেরিয়ারে কখনো বিশ্বকাপ শিরোপা জিততে পারেননি।

আরও পড়ুন: গ্রিন এনার্জি এবং পাওয়ার সেক্টরে আসবে বিপ্লব! সরকার অনুমোদন করল ১৪,৫০০ কোটির মেগা প্ল্যান

তবে, মাঠে নেমে পায়ের জাদুতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে রোনাল্ডো বারংবার তাঁর দলকে জিতিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি অনুরাগীও রয়েছেন। এমতাবস্থায়, আন্তর্জাতিক ফুটবল থেকে রোনাল্ডোর অবসরের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদেরও।