বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগেই বঙ্গ রাজনীতির ময়দানে কার্যত ‘বোমা’ ফাটিয়েছেন বিজেপির রিতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। এদিন সেই নিয়েই একেরপর এক আক্রমণ ছুঁড়ে দিলেন মমতা পন্থী তৃণমূল শিবিরের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কোনো প্যাকেজ সিস্টেম চলছে কি? থেকে আরও একাধিক প্রশ্ন করেছেন তিনি শাসকদলের কাছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
বিজেপির বিরুদ্ধে ‘প্যাকেজ’ রাজনীতির অভিযোগ কুণালের
এদিন কুণাল ঘোষ নিজের বলেন, যেখানে, যে যে ওয়ার্ডে প্রাক্তন তৃণমূলী বা দলবদলু বা গিরগিটি যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির সমর্থন নিয়ে দাঁড়াতে চাইবে তার মধ্যেও প্যাকেজ কাজ করছে। রিতেশ তিওয়ারীর কথা থেকে এটা স্পষ্ট রিতেশ বাবু কোন নীতিগত বা পার্টি লাইনগত কারণে আপত্তি করছেন। আর কোন প্যাকেজে সাড়া দিচ্ছেন না। এই যে দলবদল, বিজেপির কাছাকাছি যাওয়া, এগুলো যারা যেতে পারছেন। তাহলে কি কোন প্যাকেজের খেলা চলছে?
এরপর তিনি আরও জানান, এখানে রিতেশ বাবু রাজি হচ্ছেন না বলে প্যাকেজ কাজ করছে না! তাহলে যেখানে এই ফর্মুলা কাজ করবে অর্থাৎ যদি দেখা যায় যে দলবদল কেউ কোন সিটে বিজেপির প্রার্থী বা বিজেপি সমর্থিত প্রার্থী হতে যাচ্ছে। তার মানে বিজেপির একাংশ কোন প্যাকেজে সেই জায়গাটাকে করে দিচ্ছে না তো? ব্যাপারটা কিন্তু সেখানে উঠে আসছে। ফলে বিজেপির কাছ থেকে আমরা এর ক্লারিফিকেশন চাইছি যেটা বিজেপিকেই দিতে হবে। কারণ রিতেশ বাবু বিষয়টা বলেছেন। আমরা বলিনি। আমরা তো আগে থেকেই বলে আসছি।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের ছুটি কমাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে নতুন লিস্ট
রীতেশের কথা তুলে কুণাল ঘোষ আরও বলেন, বিজেপির একজন মাননীয় বিধায়ক রিতেশ তেওয়ারী স্পষ্টভাবে বলেছেন, যে এই ধরনের একটা চেষ্টা ওদিকে ঢোকা এই তার জন্য এই। তাহলে যদি কোন কোন ওয়ার্ডে দেখা যায়, যে এই ধরনের ঘটনা ঘটছে। তার মানে প্যাকেজের ব্যাপার এসব আছে তো! বিজেপির কেউ কেউ যারা নমনীয় হচ্ছে, যারা নিতে রাজি হচ্ছে বা যারা গ্রহণ করছে সেখানে কি কিছু একটা বিনিময় দক্ষিণা বা এই ধরনের কোন কিছু প্যাকেজ কিছু থাকছে? এই প্রশ্নগুলো আসছে।
আগামীদিন আমরা এগুলোর উত্তর নিশ্চয়ই মিলবে। তার মানে যে এলাকায়, যে ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এখন যারা দবলতু হচ্ছে তারা যদি প্রার্থী হন তার মানে সেখানে বিজেপির একটা অংশ নিশ্চিতভাবে ম্যানেজ হয়েছে কোন ওষুধে। আর রিতেশ বাবু যে ওষুধের দিকে ইঙ্গিত করেছেন সেটা বিজেপির মধ্যে চলছে কিনা আমার মনে হয় এটা বিজেপির ক্লারিফাই করে দেয়া উচিত। এটা অবশ্যই বিজেপির ক্লারিফাই করে দেয়া উচিত। তার কারণ বিজেপি এমএলএই বিষয়টা তুলেছেন। এটা আমাদের সাবজেক্ট না।
আরও পড়ুনঃ ‘সিঙ্গুরকে নিয়ে বড় পরিকল্পনা’, ১৫ বছর পর শিল্প ফেরানোর ইঙ্গিত শুভেন্দুর!
আমরা অনেক আগে থেকেই যে বিষয়গুলো বলছি সেটা আজকে বিজেপির এমএলএ তুলেছেন। তিনি নীতিগতভাবে যে প্রশ্নটা তুলেছেন সেটা নিশ্চিত তাদের তাদের বিষয়। আমি রিতেশ তেওয়ারীকে আমি কোন বিরোধিতা বা সমালোচনা করছি না। আমি বলছি রিতেশ বাবু একটা পার্টি লাইন বা নীতিগতভাবে দল বদলুদের জন্য দরজা বন্ধ রাখতে চাইছে। সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা দরজা খুলতে চাইছেন তাদের ড্রপবক্সে অন্য কিছু পড়ছে কিনা সেটা বিজেপি ক্লারিফাই করুক।












