বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। ভারতীয় পুরুষ হকি দলের (M M Somaya) প্রাক্তন অধিনায়কের (Captain) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর অলিম্পিকের গোল্ড মেডেলটিও (Gold Medal) চুরি করা হয়েছে। মূলত, এম এম সোমায়ার বাড়িতে চুরি হয়।
ভারতের প্রাক্তন অধিনায়কের (M M Somaya) বাড়িতে একী কাণ্ড!
চোরেরা সোমায়ার বাড়িতে ঢুকে তাঁর পদক চুরি করে: জানিয়ে রাখি যে, প্রাপ্ত খবর অনুযায়ী, গত ২৮ অক্টোবর সকালে বেঙ্গালুরুর নিউ থিপ্পাসান্দ্রা এলাকায় সোমাইয়ার বাড়িতে চোরেরা ঢুকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে। নগদ টাকা ছাড়াও সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তাঁর অলিম্পিক গোল্ড মেডেলটি। ভারতীয় দল ১৯৮০ সালের মস্কো অলিম্পিক গেমসে সোনা জিতেছিল। যা বর্তমানে হকিতে অলিম্পিকে ভারতের সর্বশেষ সোনা।
Thieves broke into former India hockey captain MM Somaya’s Bengaluru home and stole his 1980 Olympic gold medal.
It’s the last Olympic gold India won in men’s hockey. 💔 https://t.co/0h5fBuDiPG
— The Indian Idiot (@theindianidiot) November 4, 2026
উল্লেখ্য যে, পুলিশের কাছে করা অভিযোগে ৬৭ বছর বয়সি সোমায়া জানান, ‘২০২৬ সালের ২৮ অক্টোবর, সকাল প্রায় ৭ টা ১৫ মিনিটের দিকে আমার প্রতিবেশী দরজা খোলা দেখে আমাকে সম্ভাব্য চুরির বিষয়ে জানান।’ সোমাইবয়া বলেন, তাঁর প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর প্রায় ২ টো বেজে ৩৪ মিনিটের দিকে দু’জন তাঁর বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করছে। সোমাইয়া ও তাঁর পরিবার সেদিন বাড়িতে ছিলেন না। তাঁরা ২৫ অক্টোবর সকালে বেঙ্গালুরু থেকে কোডাগুর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসগুলি চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুন: নির্বাচনের ফলাফলে ট্রাম্প ধাক্কা পেতেই অপরিশোধিত তেলের দামে বড় পতন! কতটা লাভবান হবে ভারত?
সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন: জানিয়ে রাখি যে, সোমায়া ৩ বারের অলিম্পিয়ান। যিনি ১৯৮০, ১৯৮৪ এবং ১৯৮৮ সালে ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯৮৮ সালের সিওল অলিম্পিকে তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ১৯৮৫ সালে তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়। এমতাবস্থায়, সোমায়া সাহায্যের অনুরোধ জানিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকেও একটি চিঠি লিখেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টির গুরুত্ব সম্পর্কে পুলিশ আধিকারিকদের সচেতন করতে এবং মেডেল ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধারের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে অনুরোধও জানিয়েছেন।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে এবার বৃহত্তম ভারতীয়-বাঙালি সাংস্কৃতিক উৎসব! ঘোষণা হল আমস্টারডাম মহোৎসব ২০২৬-এর
গোল্ড মেডেল-সহ একাধিক জিনিস চুরি: পুলিশ জানিয়েছে যে অলিম্পিকের গোল্ড মেডেল ছাড়াও আরও ৩ টি আন্তর্জাতিক পদক, সোনা ও রুপোর গয়না এবং নগদ ৩০,০০০ টাকাও চুরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৮২ সালের নয়াদিল্লি এশিয়ান গেমসের একটি সিলভার মেডেল, ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমসেরব্রোঞ্জ পদক এবং ১৯৮২ সালের আমস্টারডাম চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ মেডেলও চুরি হয়েছে। এগুলি ছাড়াও ৭২ গ্রামের দু’টি সোনার মুদ্রা, ৮ গ্রামের আরেকটি সোনার মুদ্রা, ১০ গ্রামের একটি সোনার বালা, ১৪৪ গ্রামের একটি রুপোর পেয়ালা, ২০০ গ্রামের ৬ টি রুপোর চামচ, ৮০ গ্রামের একটি রুপোর পাত্র ও নগদ ৩০,০০০ টাকা খোয়া গিয়েছে। সব মিলিয়ে প্রায় ৩.৫ লক্ষ টাকা মূল্যের মেডেল, জিনিসপত্র ও নগদ টাকাও চুরি হয়েছে।












