আজকের রাশিফল ৬ নভেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 6 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ কোনও মানসিক উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। এই রাশির ব্যবসায়ীদের হঠাৎ করেই কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যার ফলে তাঁরা ব্যস্ত হতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান কৃষ্ণের সামনে কর্পূর দিয়ে আরতি করুন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। আপনি আজ ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতির সম্মুখীন হবেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। নতুন রোজগারের সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধান করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গুড়, গমডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে তৈরি করা খাবার বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের খেতে দিন।

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত লেনদেন আজ বাস্তবায়িত হবে এবং আপনি লাভবান হবেন। আত্মীয়দের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র অর্পণ করুন।

কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। এই রাশির যাঁরা তাঁদের কোনও জমি বিক্রির জন্য ভাল ক্রেতার সন্ধান করছিলেন তাঁরা আজ লাভবান হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান কৃষ্ণের পুজো করুন।

সিংহ রাশি: খেলাধুলায় আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোথাও বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার উদ্বেগহীন মনোভাব বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। পাশাপাশি, আপনার কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে বাবা মায়ের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন। কোথাও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। কোথাও সফর করার ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফুল অর্পণ করুন।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিক ভাবে কাজে লাগান। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য ভালো সুযোগ গুলি সঠিক ভাবে কাজে লাগান। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন এবং তাঁদের কাজ থেকে কিছু ভালো পরামর্শ নিন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনার আজ কোথাও রোমান্টিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পেশাগত ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই ‘ওম শ্রাম শ্রীম শ্রম সাঃ কেতাবে নমঃ’-এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার জপ করুন।

Ajker rashifal todays horoscope 6 November 2026.

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছুর পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে অবশ্যই খুশির আমেজ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সহায়তায় আজ আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। তবে, কর্মক্ষেত্রে কোনও কাজ অসম্পূর্ণ রাখার কারণে আপনি অবসর সময়েও ব্যস্ত হতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনার ভালোবাসার মানুষের অনুভূতিকে অবশ্যই বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আপনার বাড়িতে কোনও আবর্জনা জমতে দেবেন না এবং ছেঁড়া জুতো ও পুরনো জামা-কাপড় ফেলে দিন।

বৃশ্চিক রাশি: পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আজ আপনি কোথাও যেতে পারেন। সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। মহিলা সদস্যাদের মাধ্যমে আজ আপনি কোনও কাজে সাফল্যের সম্মুখীন হতে পারেন। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখবর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে লাল রঙের ফুল উপহার হিসাবে দিন।

ধনু রাশি: আপনি আজ খুব সহজে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। এর মাধ্যমে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে পারিবারিক জীবন আলোকিত হবে। একজন বন্ধু আজ আপনার সম্পর্কে চিন্তা করতে পারেন। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই মা অথবা বয়স্কা মহিলার কাছ থেকে চাল নিয়ে সাদা কাপড়ে বেঁধে ঘরে রাখুন।

আরও পড়ুন: ভারতের প্রাক্তন অধিনায়কের বাড়িতে একী কাণ্ড! চুরি অলিম্পিকের গোল্ড মেডেল

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগিয়ে কিছু পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করুন।

আরও পড়ুন: নির্বাচনের ফলাফলে ট্রাম্প ধাক্কা পেতেই অপরিশোধিত তেলের দামে বড় পতন! কতটা লাভবান হবে ভারত?

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। কালকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। অন্যথায়, আপনি প্রতারিত হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন এবং সেই সময়ে নিজের পছন্দের কোনও কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সন্ন্যাসীদের উদ্দেশ্যে খাবার অর্পণ করুন।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, আপনার করা কোনও কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। সেই সময়ে আপনি বই পড়তে পারেন অথবা পছন্দের গান শুনতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গুড়, গম ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের খেতে দিন।