শীতের আগে বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গ নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Published on:

Published on:

south bengal weather(244)

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস শুরু হয়ে গেলেও রাজ্যে এখনও সেভাবে শীত পড়েনি। সকাল ও রাতের দিকে একটু ঠান্ডা লাগলেও বেলা বাড়ার সঙ্গে সেই আমেজ আর থাকছে না। এর মধ্যেই আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে নতুন খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে উত্তরবঙ্গ, কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তার আগে রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমবে। আজ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন বিস্তারিত।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলাতেই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আকাশ মূলত শুকনো থাকবে। অর্থাৎ আপাতত বৃষ্টি নিয়ে চিন্তার কারণ নেই।

South Bengal Weather Kolkata and 5 other districts to see rain during Kali Puja

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতাতেও (Kolkata Weather Update) আপাতত বৃষ্টির কোনও খবর নেই। আগামী সোমবার পর্যন্ত শহরে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে কলকাতা ও আশপাশের এলাকার তাপমাত্রা একটু একটু করে কমতে পারে। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে। শহরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুনঃ বাংলায় এবার সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির কারখানা! বিনিয়োগ করলেই বিপুল সুবিধা, বড় ঘোষণা রাজ্যের

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী সপ্তাহ থেকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী তিন দিনে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

অর্থাৎ বলা যায় , আপাতত রাজ্যে (South Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা কমার কারণে সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা বাড়বে।