বাংলা হান্ট ডেস্ক: অ্যামেরিকায় রিপাবলিকান পার্টির ভরাডুবি হতে ভারতের জন্য খুলেছে হরমুজ প্রণালী। যার ফলে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। পাশাপাশি সেনসেক্স বেড়েছে আড়াই শতাংশের বেশি। নিফটির লাভ দিয়েছে আড়াই শতাংশ প্রায়। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। তখনই ভারতীয়দের মনে আশা, এবার তাহলে দেশের বাজারে কমবে পেট্রোল ও ডিজেলের দাম। প্রতিদিন সকাল ৬ টায় প্রকাশিত হয় এ পেট্রোল ও ডিজেলের দর (Fuel Price)। এক নজরে দেখে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
কমল পেট্রোল-ডিজেলের দাম? জানুন রেট (Fuel Price)
আমেরিকার পরিবর্তিত পরিস্থিতিতে এখনো পর্যন্ত ভারতের জ্বালানির দামে বড়সড়ো কোন প্রভাব পড়েনি। তবে শুক্রবার ৬ নভেম্বর অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম (Fuel Price)। শুক্রবার ৬ নভেম্বর দেশের বড় শহরগুলিতে জ্বালানির দামে কোন পরিবর্তন হয়নি। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আপাতত তার কোন সুফল পাইনি সাধারণ গ্রাহকেরা।
আমেরিকারমিড টার্ম নির্বাচনের ফলাফলের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ধাক্কা খাওয়ার পর, বিশ্ববাজারে নতুন করে অনিশ্চয়তার তৈরি হয়েছে। যার ফলে অপরিচিত তেলের দামের ওপর প্রভাব পড়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় নয় শতাংশে পতন হয়েছে।

আরও পড়ুন: পুজোয় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত কীভাবে নেয় রেল? জানেন কি?
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হতে আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দামের পতন হয়েছে। তবে আন্তর্জাতিক বাজার অপরিচিত তেলের দাম কমলো ভারতের বাজারে এখনো তার প্রভাব পড়েনি। এবার এক নজরে দেখে নিন শুক্রবার কলকাতার সহ অন্যান্য শহরে তেলের দাম কত রয়েছে।
কলকাতায় এদিন পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৩ টাকার বেশি। দিল্লিতে পেট্রোলের দাম ১০২.১২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে ১১১.২১ টাকা, চেন্নাইয়ে ১০৭.৭৬ টাকা, বেঙ্গালুরুতে ১১০.৯৩ টাকা এবং হায়দরাবাদে ১১৫.৬৯ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল।
ডিজেলের দামও অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এক লিটার ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। দিল্লিতে ৯৫.২০ টাকা, মুম্বইয়ে ৯৭.৮৩ টাকা, চেন্নাইয়ে ৯৯.৫৫ টাকা এবং বেঙ্গালুরুতে ৯৮.৭৯ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে ডিজেল (Fuel Price)।












