গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া DA ঠিক কবে মিলবে? অপেক্ষার মাঝেই বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

dearness allowance(349)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) নিয়ে জট এখনও পুরোপুরি খোলেনি। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে মামলা। নতুন সরকার ক্ষমতায় আসার পর বকেয়া মহার্ঘ ভাতার অংশ মেটাতে শুরু করলেও বঞ্চিত গ্রান্ট ইন এইড-রা। এখনও তারা বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি বলে অভিযোগ। এরই মধ্যে বুধবার সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, রাজ্য সরকারি কর্মচারীদের বাকি বকেয়াও মিটিয়ে দেওয়া হবে। তবে গ্রান্ট ইন এইড-দের নিয়ে কী অবস্থান?

নবান্ন থেকে বুধবার মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ৮ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া DA-র ৪ হাজার কোটি টাকাও সরকার দিয়ে দেবে। একইসাথে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটির সিদ্ধান্ত মেনেই হবে পদক্ষেপ।

dearness allowance(355)

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?

‘সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটানোর কাজ দ্রুত করছি। সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২ হাজার কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আগের সরকার ও আমাদের সরকার ৮ হাজার কোটি টাকা দিয়েছে। আর ৪ হাজার কোটি টাকা বাকি আছে, ৩০ নভেম্বরের মধ্যে সেটাও দিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন: ‘আমার বাবাটা’ বলে কেঁদে ভাসিয়েছিলেন, শো শেষের আগেই এবার ভাঙছে ‘রাজনন্দিনী’র প্রেম?

গ্রান্ট ইন এইড কর্মীদের নিয়ে কী অবস্থান?

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ২০% ডিএ সবাইকেই দিয়েছি। গ্রান্ট-ইন-এইড যাঁরা আছেন সে ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট। মালহোত্রা কমিটি এ বিষয়ে আমাদের যা বলবে তার উপরেই সিদ্ধান্ত নেব। আগের মুখ্যমন্ত্রী যাওয়ার সময়ে কী অর্ডার করে গিয়েছেন, সেটা আমরা ধরছি না। ধরছি সুপ্রিম কোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সুপারিশ। আদালতের নির্দেশ ছিল, যাঁরা সরাসরি সরকারি কর্মী তাঁদের বকেয়া ডিএ দিয়ে দিতে হবে।’

গ্রান্ট-ইন-এইড কর্মীদের নিয়ে সরকারের ‘বঞ্চনায়’ ইতিমধ্যেই ক্ষোভের সুর উঠতে শুরু করেছে। সরব হয়েছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ থেকে শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বাকি সরকারি কর্মচারী সংগঠনগুলি।

সম্প্রতি এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “নতুন সরকারের থেকে গ্রান্ট ইন এইড-রা সম্পূর্ণ হতাশ। নতুন সরকার এই কর্মীদের বকেয়া মেটাতে যেই ভূমিকা পালন করেছে যেভাবে বারংবার ইন্দু মালহোত্রা কমিটির কোটে ফেলা হয়েছে, এবং আরও অবাক করা বিষয় কমিটি একাধিকবার রাজ্যের সঙ্গে বৈঠক করেছে কিন্তু সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও বসেননি। আমরা অবাক হয়েছি এই বিষয়টাকে নিয়ে। কমিটির গড়িমসি নিয়ে।”