খুব সামান্য হলেও ফের DA বাড়াল রাজ্য সরকার, পাবেন সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও

Published on:

Published on:

dearness allowance(364)

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ বৃদ্ধির মরসুম। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তারপর থেকে সেই পথে হেঁটে একাধিক রাজ্যও ডিএ বৃদ্ধি শুরু করেছে। এবার সেই তালিকায় আরেক রাজ্য সরকার। কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ১৫.৭৫% থেকে বাড়িয়ে ১৮% করেছে (DA Hike News)।

দিওয়ালির আগেই ডিএ বৃদ্ধি | Dearness Allowance

উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার। যা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থ বিভাগ বৃহস্পতিবার একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে ২০২৪ সালের সংশোধিত রাজ্য বেতন স্কেলের অধীনে ডিএ ২.২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

dearness allowance(322)

এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও উপকৃত হবেন। উপকৃত হবেন সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও। সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইউজিসি, এআইসিটিই এবং আইসিএআর বেতন স্কেল অনুযায়ী পেনশন গ্রহণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এর আওতায় আসবেন।

আরও পড়ুন: জানুয়ারি থেকে শুরু ভরসা প্রকল্পের আবেদন, কোন কোন ডকুমেন্ট লাগবে বেকারভাতায় জানুন

তবে, এই বেতন স্কেলের অধীনে কর্মরত কর্মচারী এবং এনজেপিসি বেতন স্কেলের অধীনে বেতন গ্রহণকারী বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়েছে। বকেয়া অর্থ নভেম্বর ২০২৬ মাসের বেতন বা পেনশনের সাথে দেওয়া হবে।

নয়া ও সংশোধিত মহার্ঘ ভাতার আওতায় আসবেন পূর্ণকালীন সরকারি কর্মচারী, জেলা পঞ্চায়েত কর্মচারী, নিয়মিত বেতন স্কেলে বেতনপ্রাপ্ত কর্মভারপ্রাপ্ত কর্মচারী এবং অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন কর্মচারীরাও।