বাংলাহান্ট ডেস্ক : বিতর্কের নতুন নাম ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা (Bageshwar Baba)। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। এবার এর জন্য আগ্রার এক আদালতে দায়ের হল মানহানির মামলা। শ্রীকৃষ্ণের সম্পর্কে কুরুচিকর ব্যঙ্গাত্মক মন্তব্যে কৃষ্ণ ভক্তদের ভাবাবেগে আঘাত করেছেন বাগেশ্বর বাবা। আদালত গ্রহণও করেছে এই মামলা।
বাগেশ্বর বাবার (Bageshwar Baba) বিরুদ্ধে মানহানির মামলা
কিছুদিন আগে মধ্যপ্রদেশের শিবপুরে রামকথা চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বাগেশ্বর বাবা। শ্রীরামের প্রশংসা করতে গিয়ে শ্রীকৃষ্ণকে ব্যঙ্গ করে অপমান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বাগেশ্বর বাবা বলেন, ‘আমাদের রাম সোজা, তোমাদের কৃষ্ণ তো বাঁকা। আমাদের রামের চলন সোজা, কাজ করেন সোজা। তাঁর নামটিও খুবই সহজ। আর কৃষ্ণের মূর্তি দেখো। ঘাড় কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন’।

কী বলেছিলেন বাগেশ্বর বাবা: তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি বলেন, বাঁশি যেকেউ বাজাতে পারে। বাঁশি কোনও কাজে লাগে না, রামের ধনুকই আসল’। বিষয়টি নিয়ে বিতর্কের আগুন ছড়াতে সময় লাগেনি। শ্রীকৃষ্ণকে নিয়ে এমন অবমাননাজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে বহু মানুষ। পরবর্তীতে অবশ্য এহেন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন ধীরেন্দ্র শাস্ত্রী (Bageshwar Baba)। কিন্তু দেরি হয়ে গিয়েছে অনেক।
আরও পড়ুন : ‘রাজ্যের সনাতনীরা রিজেক্ট করেছে..’ হুমায়ুনকে সতর্ক করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ
দায়ের হল মামলা: জানা যাচ্ছে, আগ্রার নিম্ন আদালতে বাগেশ্বর বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অজয় প্রতাপ সিং নামের এক আইনজীবী। তাঁর দাবি, বাগেশ্বর বাবার মন্তব্য দেশজুড়ে কৃষ্ণ ভক্তদের ভাবাবেগে আঘাত করেছে। কৃষ্ণের উত্তরসূরিদেরও অপমান করেছেন তিনি।
আরও পড়ুন : বার্থ রিজার্ভ করলেই কি শুয়ে থাকতে পারবেন অসুস্থ যাত্রী? নজিরবিহীন রায় হাইকোর্টের
মামলাটি গ্রহণ করেছে আদালত। আগামী ১৪ ডিসেম্বর শুনানি বলে জানা যাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত হলে জেলেও যেতে হতে পারে বাগেশ্বর বাবাকে।












