বাংলাহান্ট ডেস্ক : আবারও আলোচনার শীর্ষে রাজবীর-নন্দিনী। তবে এবার মাখোমাখো প্রেম নয়, বরং তাঁরা লাইমলাইটে এসেছেন বিবাদের কারণে। বিচ্ছেদের দোরগোড়ায় বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ‘রাজনন্দিনী’? রাজবীরের প্রতি নন্দিনীর সাম্প্রতিক বিষ্ফোরক আচরণের নিন্দা করে সমালোচনার ঝড় উঠেছে টেলি ইন্ডাস্ট্রিতেও।
বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) রাজবীর-নন্দিনীর বিবাদ তুঙ্গে
সৃজলার সঙ্গে বিবাদে তাঁর হয়ে পক্ষ না নেওয়ায় রাজবীরের উপরে কার্যত ফেটে পড়েন নন্দিনী। শুধু মুখেই বলে থামেননি, রাজবীরের গায়েও হাত তোলেন তিনি। একের পর এক চড় থাপ্পড় মারতে থাকেন নন্দিনী। রাজবীর প্রথমে চুপ থাকলেও ধৈর্য্যের বাঁধ ভাঙলে তিনিও ধাক্কা মারেন নন্দিনীকে। এমনকি সহ্যের শেষ সীমায় দাঁড়িয়ে তিনি বলে দেন, ‘I am done’।

ক্ষোভ উগরে দিলেন তারকারা: এদিকে বিগ বসের ঘরে এই ঘটনায় সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া তথা টেলি ইন্ডাস্ট্রিতে। নাম না করে মুখ খুলেছেন তারকারা। অভিনেতা ভিভান ঘোষ কারোর নাম না করেই লিখেছেন, ‘আজ BiggBoss দেখে খুব হতাশ হলাম। একটি মেয়ে কতটা টক্সিক হলে এমন হতে পারে সেটাই ভাবলাম। আর্থিক ভাবে কেউ ভালো জায়গায় থাকলেই.. তাকে ভালো ফামিলি থেকে বিলং করা বলে না।’
আরও পড়ুন : বার্থ রিজার্ভ করলেই কি শুয়ে থাকতে পারবেন অসুস্থ যাত্রী? নজিরবিহীন রায় হাইকোর্টের
কে কী বলছেন: অভিনেত্রীও আয়েন্দ্রীও তীব্র কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, ‘কেউ কি এগুলো নিয়ে কিছুই বলবে না? রাজবীর মার খেয়েই যাচ্ছে সমানে। যখনই মানুষ ভাবে, ওদের মধ্যে সত্যিই গভীর সম্পর্ক রয়েছে, তখনই এমন আচরণ দিয়ে সবকিছু বদলে দেয়। কাউকে সত্যি ভালোবাসলে এমনটা কখনোই সম্ভব নয়। এটা প্রেমের ভাষা হতে পারে না’। ক্ষোভ উগরে দিয়েছেন (Bigg Boss Bangla) কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাসও। তিনি লিখেছেন, ‘এটাকে ইকুয়ালিটি বলে না। এটা একটা ছেলে করলে এতক্ষণে জেলে থাকত’।
আরও পড়ুন : কৃষ্ণকে নিয়ে ‘বাঁকা’ মন্তব্যে ভাবাবেগে আঘাতের অভিযোগ, মানহানির মামলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে
সোশ্যাল মিডিয়াতেও চলছে সমালোচনা। কেউ কেউ বলছেন, রাজবীর আর কত সহ্য করবে? এবার তাঁর নিজের মতো খেলা উচিত। আবার কেউ কেউ নন্দিনীর পক্ষ নিয়েছেন। তাঁদের মতে, রাজবীরের উপর রাগ থেকেই এই আচরণ নন্দিনীর। এটা মারধোর নয়, রাগের বহিঃপ্রকাশ। এবার দেখার পালা এই ঘটনার পর রাজবীরের খেলায় কোনও পরিবর্তন হয় কিনা।












