বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে কালীপুজো ও ভাই ফোঁটা। এই উৎসবের মরশুমে ফের অস্বস্তিতে পড়তে চলেছে আমজনতা। কারণ সম্প্রতি ক্রমাগত বেড়ে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। যার ফলে আপাতত এই গ্যাসের দাম কমার কোনো আশা দেখছেন না বিশেষজ্ঞরা। বরং ধীরে ধীরে আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।
নভেম্বরের শুরুতেই গ্যাসের দামে ধাক্কা (LPG Cylinder)
এই বিষয়ে ওয়াকিবহল মহল মনে করছেন, বিশ্ব রাজনীতি এখন অস্থির। যার ফলে আন্তর্জাতিক লেনদেনের প্রভাব পড়ছে বিশ্ব তথা ভারতের জ্বালানির বাজারে। এর ফলে অপরিশোধিত তেলের দাম একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমাগত (LPG Cylinder)।
যদিও এর আগে জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে, ১৮৩.৫০ টাকা ও ২০৯ টাকা দাম কমলেও সেইসব কথা এখন পুরনো হয়ে গিয়েছে। কারণ নভেম্বর মাস পড়তে না পড়তে বাণিজ্যিক গ্যাসের দাম একবার বেড়েছে। নতুন মাসে প্রায় ১৭ টাকা বৃদ্ধি পেয়েছে এই গ্যাসের দামে। যদি এর আগে অক্টোবর মাসের সিলিন্ডারের দাম এক লাখে অনেকটাই বেড়েছিল।

আরও পড়ুন: মেটে চচ্চড়ি এভাবে বানান মিষ্টি কুমড়ো দিয়ে, পাল্টে যাবে মুখের স্বাদ
দিনকে দিন এই দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কারণ ১৯ কেজি গ্যাসের দাম বর্তমানে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে এর ফলে মার খাচ্ছেন ব্যবসা-বাণিজ্যের লোকেরা। তবে স্বস্তির খবর একটাই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর বৃদ্ধি পেলেও। সাধারণ মধ্যবিত্তের চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের দামের কোন পরিবর্তন করেনি রাষ্ট্রীয়ত্ত তেল সংস্থাগুলি।
এবার এক নজরে শুক্রবারে কলকাতা সহ ৪ মেট্রো শহরের এলপিজি সিলিন্ডারের দর কত রয়েছে তা দেখে নিন- কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।দিল্লিতে রান্নার গ্যাস ৯৪২ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৮২০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাস ৯৪১.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৭৫ টাকা।চেন্নাইতে রান্নার গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৯৪ টাকা ৫০ পয়সা (LPG Cylinder)।












