অন্নপূর্ণা যোজনার মতোই কালীপুজোর আগে মিলবে বার্ধক্য ভাতা! দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced Old Age Pension November funds release date

বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর আগেই অন্নপূর্ণা যোজনার নভেম্বরের কিস্তি ঢুকে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি বার্ধক্য ভাতা (Old Age Pension) নিয়েও স্বস্তির খবর দিলেন তিনি। রাজ্যের প্রবীণ নাগরিকদের কাছে আর্থিক সহায়তা কবে পৌঁছবে, সেটাও জানিয়ে দেওয়া হল।

নভেম্বরের বার্ধক্য ভাতা কত তারিখে ঢুকবে? | (Old Age Pension)

সম্প্রতি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দিওয়ালির আগেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা ও লোকপ্রসার শিল্পী ভাতার নভেম্বরের কিস্তি পাঠিয়ে দেওয়া হবে। ৭ নভেম্বরের আগেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানান তিনি।

old age pension

শুভেন্দু বলেন, “৭ তারিখের আগেই ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতা, ৩ লক্ষ ২০ হাজার লোকপ্রসার শিল্পী ভাতা, ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনার প্রাপকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“

আরও পড়ুনঃ ১ হাজার কোটি খরচে পুরনো মঠ-মন্দির সংস্কার করবে রাজ্য! তীর্থক্ষেত্র সার্কিটের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে সম্প্রতি ফের একবার বার্ধক্য ভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী বাজেটে বিশেষত বার্ধক্য ভাতা আরও বাড়ানো হবে। পাশাপাশি এই প্রকল্পে নতুন আবেদন কোথায়, কীভাবে করতে হবে সেটাও জানিয়েছেন তিনি।

শুভেন্দু বলেন, আগামী ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে তিনদিনের জনকল্যাণ শিবির বসবে। সেখানে বার্ধক্য ভাতায় নতুন করে আবেদন জানানো যাবে। ডিসেম্বরের জনকল্যাণ শিবিরে যারা আবেদন করবেন ও সেবা সেতু ক্যাম্পে যারা আবেদন করেছেন, আগামীদিনে তাঁরাই নতুন বার্ধক্য ভাতা প্রাপক হিসেবে সুবিধা পাবেন।

বার্ধক্য ভাতা বাড়ানোর ঘোষণার পর এবার নভেম্বরের কিস্তি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীপুজোর আগেই সকল যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে ঢুকে যাবে বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে রাজ্যের এই পদক্ষেপ প্রবীণ নাগরিকদের অনেকটা আর্থিক স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।