৬ হাজারের জায়গায় মিলবে ৯ হাজার! রাজ্যের কৃষকদের জন্য নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার কৃষকদের কাছে আরও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন প্রকল্প (Government Scheme) শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির (CM Krishak Samman Nidhi) সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে বাংলার প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজার কৃষক উপকৃত হবেন।

কৃষকদের জন্য নয়া প্রকল্প রাজ্যের | (Government Scheme)

মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার মাধ্যমে রাজ্যের পিএম কিষাণ যোজনার প্রাপকদের অতিরিক্ত ৩ হাজার টাকা করে দেওয়া হবে। প্রত্যেক বছর পিএম কিষাণ যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষককে ৬ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। বছরে তিনটি কিস্তি ২ হাজার টাকা করে দেওয়া হয়।

Government scheme

রাজ্যের প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজার কৃষক পিএম কিষাণ যোজনার সুবিধা পান। এবার তাঁদের কাছে আরও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য। মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা তাঁদের দেওয়া হবে।

আরও পড়ুনঃ গারদের অন্ধকারেই কাটবে আলোর উৎসব! অভিষেকের পিএ-র জামিনের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই পিএম কিষাণ যোজনার ২৩ তম ও ২৪ তম কিস্তি পেয়েছেন কৃষকরা। সেই কারণে রাজ্য সরকারের তরফে ২ হাজার টাকা তথা দু’টি কিস্তির টাকা একসঙ্গে ট্রান্সফার করা হচ্ছে। কেন্দ্রের তরফে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি দেওয়া হলে রাজ্যও বাকি ১ হাজার টাকা ট্রান্সফার করে দেবে।

কৃষিপ্রধান ভারতের অন্যতম চালিকাশক্তি হলেন দেশের কৃষকরা। তাঁদের জন্য মাঝেমধ্যেই নানা উদ্যোগ নেয় কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। এবার বাংলার পিএম কিষাণ যোজনার উপভোক্তাদের কাছে আরও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি চালু করল রাজ্য। ফলে এবার থেকে তাঁরা কেন্দ্র ও রাজ্যের আর্থিক সহায়তা মিলিয়ে ৬ হাজার টাকার জায়গায় মোট ৯ হাজার টাকা করে পাবেন।