‘কালীপুজোর প্রতিমা আনতে যাচ্ছিলাম!’ রাতে অভিষেকের বাড়ির সামনে ঠিক কী হয়েছিল? পাল্টা জানাল বিজেপি

Published on:

Published on:

abhishek banerjee(17)

বাংলাহান্ট ডেস্ক: ব্যবধান একটা বছরের। চেনা ছবি বদলে গেল অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনকে ঘিরে। ৭ নভেম্বর সাংসদের জন্মদিনের আগে রাতেই বাড়ির সামনে দফায় দফায় সংঘর্ষ। তৃণমূল বনাম বিজেপি (Trinamool Vs BJP Clash) সংঘর্ষে আহত একাধিক। ভর্তি হাসপাতালেও। সাংসদের অভিযোগ, বিজেপি সমর্থকেরা পরিকল্পিত হামলা চালিয়েছে। এদিকে ওই বিজেপি সমর্থকদের দাবি অবশ্য অন্যরকম।

অভিষেকের বাড়ির সামনে সংঘর্ষ নিয়ে তৃণমূল বনাম বিজেপি | Abhishek Banerjee

অভিষেকের কালীঘাটের বাসভবনের সামনে মমতা তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা বলেছেন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “টানা দু’দিন রেকি করার পর আজ রাত দুটোয় এভাবেই বিজেপি গুন্ডারা আমার বাড়িতে হামলা চালিয়েছে। ফুটেজ দেখলেই আপনারা সত্যিটা বুঝতে পারবেন। যদি একজন নির্বাচিত সাংসদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে, তবে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কী পরিস্থিতি হতে পারে ভাবাই যায় না।”

abhishek banerjee(16)

অভিষেক আরও লেখেন, “গত ছয় মাসে এই নিয়ে সাত বার আমাকে প্রাণে মারার চেষ্টা হল। তা সত্ত্বেও পুলিশের কোনও ভূমিকা নেই, নেই আদালতের কোনও হস্তক্ষেপও। বিচারব্যবস্থা চোখ বুজে বসে থাকায় দুষ্কৃতীরা পুরো রাজ্যে তাণ্ডব চালাচ্ছে। নীরব দর্শক হয়ে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, মাই লর্ডস!

আরও পড়ুন: আধার কার্ডের ব্যবহার নিয়ে বড় পরিবর্তনের পথে UIDAI, এবার পরিচয় যাচাইয়ে গুরুত্ব পাবে ডিজিটাল পদ্ধতি

এদিকে পাল্টা ওই বিজেপির সমর্থকদের দাবি, রাতে তাঁরা শান্তিপূর্ণভাবেই কালীপুজোর প্রতিমা আনতে যাচ্ছিলেন। সেই সময়েই মমতা তৃণমূলের কর্মীরা বিনা প্ররোচনায় তাঁদের কটূক্তি করতে শুরু করেন। তাদের ওপর চড়াও হন। সেই থেকেই উত্তেজনা ছড়ায়। এই ইস্যুতে মুখ খুলেছেন মন্ত্রী দিলীপ ঘোষও। গোটা বিষয়টিকে তিনি রাজনৈতিক নাটক হিসেবে বর্ণনা দিয়েছেন।

দিলীপ ঘোষ বলেন, “এত বড় নেতা ফুটপাতে কেন জন্মদিন পালন করছেন। মিষ্টি ছোড়া উচিত। জানি না কী হয়েছে। মানুষের সহানুভূতি কুড়োনোর পুরনো পন্থা এটা।” এদিকে বর্তমানে সাংসদের বাড়ির সামনে পরিস্থিতি শান্ত থাকলেও টানটান উত্তেজনা বজায় রয়েছে। কোনো অশান্তি যাতে না ছড়ায় অতিরিক্ত পুলিশ পাহারা জারি রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সবমিলিয়ে অভিষেকের জন্মদিন ঘিরে এই ঘটনা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।