রাজ্যের সব সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্বে অন্নামৃত ফাউন্ডেশন, জারি নয়া বিজ্ঞপ্তি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) সরবরাহের দায়িত্বে এবার অন্নামৃত ফাউন্ডেশন। শনিবার, ৭ নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সব জেলায় পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলে খাবার সরবরাহের জন্য অন্নামৃত ফাউন্ডেশনকে নীতিগত অনুমোদন দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্নামৃত ফাউন্ডেশনকে মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব

সমস্ত জেলার জেলা শাসকদের পাশাপাশি শিলিগুড়ির মহকুমা শাসক এবং জিটিএ শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টরকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে স্কুলগুলির অবস্থান এবং পড়ুয়া সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে অন্নামৃত ফাউন্ডেশনকে। কেন্দ্রীয় ভাবে রান্নাঘর তৈরির জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করার জন্যও জেলা প্রশাসনকে বলা হয়েছে ফাউন্ডেশনকে সহযোগিতা করার জন্য।

Mid day meal responsibility given to annamrita foundation

কবে শুরু খাবার সরবরাহ: যদিও নীতিগত অনুমোদন মিললেও এখনই সব জেলায় খাবার (Mid Day Meal) সরবরাহ করা শুরু হচ্ছে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফাউন্ডেশন যখন কাজ শুরু করার জন্য প্রস্তুত হবে তখন প্রয়োজনীয় লেটার অফ অ্যাকসেপটেন্স দেওয়া হবে তাঁদের। আগে পরিকাঠামো তৈরি এবং তারপর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হবে।

আরও পড়ুন : পরপর ৪ জন, ব্যক্তিগত কারণ দেখিয়ে SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ বিচারপতি বিশ্বজিৎ বসুর

নতুন করে দায়িত্ব: প্রসঙ্গত, কলকাতার বেশ কিছু স্কুলে অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে খাবার সরবরাহ শুরু হয়। আর এদিকে হাওড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণায় অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে দেওয়া অনুমোদন পরে প্রত্যাহার করে নেওয়া হয়। এবার পব জেলাতেই এই প্রকল্পের আওতায় অনুমোদন পেল অন্নামৃত ফাউন্ডেশন।

আরও পড়ুন : ‘যখন লক্ষ্মণ রেখা ছাড়িয়ে যায়…’, এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মমতার

উল্লেখ্য, বর্তমানে নিরামিষ খাবারের সঙ্গে আলাদা করে দেওয়া হয় ডিম। রাজ্যের সব স্কুলেই কি এবার পৃথক ভাবে ডিম দেওয়া হবে? সেই প্রশ্নও উঠছে।