বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের পর একের পর এক রাজ্য ডিএ বৃদ্ধির পথে হাঁটছে। দীপাবলির আগেই কেন্দ্রের পাশাপাশি দফায় দফায় ডিএ বৃদ্ধি করছে অন্য একাধিক রাজ্য। ফের এক দফায় ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করল এই রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ৩% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির কথা জানানো হয়েছে।
ডিএ বাড়াল এই রাজ্যে- Dearness Allowance
রাজ্য সরকারি কর্মীদের ৩% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ সরকার তরফে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ডিএ বৃদ্ধি করেছে। এই বর্ধিত ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হবে। সরকার তরফে আরও জানানো হয়েছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া অর্থ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হবে।

উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর অনুমোদন দেওয়ায় সেই কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছে গেল ৬৩ শতাংশে। এতদিন ৬০% হারে ডিএ পেতেন যোগী রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা। এবার থেকে তার পরিমাণ হল কেন্দ্রীয় হারের সমাচ
আরও পড়ুন: ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, দীপাবলির উপহার হিসেবে ৩% মহার্ঘ ভাতা ঘোষণা রাজ্যে
সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা কেন্দ্র এবং নগর স্থানীয় সংস্থাগুলির কর্মীরাও উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই সরকারের পদক্ষেপে খুশি সরকারি কর্মীরা। এর আগে জুনে ডিএ বৃদ্ধি হয়েছিল সে রাজ্যে। এবার দিওয়ালির ঠিক আগে ফের বৃদ্ধি মহার্ঘ ভাতায়।
উত্তর প্রদেশ সরকার তরফে এই ঘোষণাটি এমন এক সময়ে এল যখন কেন্দ্রও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যার ফলে তাদের ভাতাও ৬৩%-এ পৌঁছেছে। সম্প্রতি সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ-র ঘোষণা করেছেন কেন্দ্র। সেই পথে হেঁটেই এবার উত্তরপ্রদেশ সরকারও সমপরিমাণ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল।












