বাংলাহান্ট ডেস্ক : এসআইআর ট্রাইব্যুনাল (SIR Tribunal) থেকে একসঙ্গে পদত্যাগ তিনজন বিচারপতির। ১৯ জন প্রাক্তন বিচারক ও প্রাক্তন বিচারপতিদের নিয়ে তৈরি হয়েছিল এসআইআর ট্রাইব্যুনাল। বাদ পড়া তালিকায় থাকা ভোটাররা যাতে তাঁদের নাম তুলতে পারেন তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশেই তৈরি করা হয়েছিল ট্রাইব্যুনাল। ১৯ জনের ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন তিন বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের পর প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুও এবার হাঁটলেন পদত্যাগের পথে।
কে কে ছিলেন এসআইআর ট্রাইব্যুনালে (SIR Tribunal)
এসআইআর ট্রাইব্যুনালে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতি ছিলেন। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের মতো বিচারপতিরা।

কী কারণে পদত্যাগ: শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পদত্যাগ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি জানিয়েছেন, প্রতিদিন ২২ কিমি পাড়ি দিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ২-৩ মাসের ব্যাপার ভেবে যোগ দিয়েছিলেন তিনি প্রথমে। কিন্তু এত কেস এখনও বাকি দেখে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে ট্রাইব্যুনালের (SIR Tribunal) কাজে ইস্তফা দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি রঞ্জিৎ কুমার বাগ। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেন তিনি।
আরও পড়ুন : অভিষেককে কেন রক্ষাকবচ? হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার
মুর্শিদাবাদে আটকে কাজ: মুর্শিদাবাদ জেলায় প্রচুর পরিমাণে নাম বাদ পড়ায় ওই জেলার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। দুজনেই এক মাসের মধ্যে পদত্যাগ করায় মুর্শিদাবাদে ভোটারদের নামের নিষ্পত্তি আপাতত আটকে গেল।
আরও পড়ুন : ‘যখন লক্ষ্মণ রেখা ছাড়িয়ে যায়…’, এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মমতার
এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, এত লক্ষ মামলা এভাবে সমাধান করা কঠিন ব্যাপার। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন হয়েছে তখন এভাবেই করতে হবে।












