বাংলাহান্ট ডেস্ক: শীতের আমেজ বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কিছুটা নেমছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে শীতের আমেজ আরও কিছুটা বাড়তে পারে। কালীপুজোয় বৃষ্টি কী হবে? জেনে নিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। যদিও সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়।

নতুন সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও মাঝারি রকমের বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা নেই আপাতত। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তারপর থেকে ফের শুকনো আবহাওয়া বিরাজ করবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তারপর পরবর্তী দু’দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। মোটের ওপর একই রকম থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তার পরের দু’দিনে রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে। নতুন সপ্তাহে তাপমাত্রা ফের ২–৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা কমেছে। আপাতত বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আগামী ২৪ঘণ্টায় সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস মতো পড়তে পারে।












