সোমবার থেকে ফের বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী ৭দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(199)

বাংলাহান্ট ডেস্ক: শীতের আমেজের মধ্যেই হাজির বৃষ্টি। দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কিছুটা তাপমাত্রা নেমেছে গত কয়েক দিনে। হালকা শীতের আমেজ ফিল হতে শুরু করেছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ৭দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও মাঝারি রকমের বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণ আপাতত হবে না কোথাও।

South Bengal weather cyclone intensifying at sea

সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে ভাইফোঁটার দিনও। দক্ষিণের সব জেলাতেই মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না’, দীপাবলিতে ভারতকে শুভেচ্ছা জানিয়ে মোদীর কাছে বিশেষ আর্জি বালোচ তরুণীর

বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তারপর থেকে ফের শুকনো আবহাওয়া বিরাজ করবে। আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। মোটের ওপর একই রকম থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা ফের ২–৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে বৃষ্টি হবে নতুন সপ্তাহে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস। এছাড়া উত্তরের বাকি জেলায় মঙ্গলবার ও বুধবার হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। বৃহস্পতিবার থেকে আবার সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।