বাংলা হান্ট ডেস্কঃ সরকারের আমলে তাঁদের নিয়োগ (Government Job) করা হয়েছিল। কিন্তু সেই নিয়োগে সব নিয়ম মানা হয়েছিল কি না, এবার তা খতিয়ে দেখছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই বিভিন্ন দফতরের কাছে কর্মীদের তথ্য ও প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। আর এই কাজ শুরু হতেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের লোকজনকে সরিয়ে বিজেপির কর্মীদের চাকরি দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য।
Government Job: চুক্তিভিত্তিক কর্মীদের নথি যাচাই?
সরকারি দফতরে এত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের (Government Job) প্রয়োজন ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলছে নতুন সরকার। গত ১৫ বছরে কতজন কর্মী নিয়োগ হয়েছেন এবং কীভাবে তাঁদের চাকরি দেওয়া হয়েছিল, সেই তথ্য জানতে চাইছে রাজ্য। এই কর্মীদের মধ্যে রয়েছেন সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং গ্রাম পুলিশ। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগের অনুমতি দিয়েছিল।

সিভিক ভলান্টিয়ারদের কাজ কী হবে, তা নিয়ে আগেও কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। অভিযোগ উঠেছিল, তাঁদের ব্যবহার করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রভাব বজায় রাখতেন তৃণমূল নেতারা। অনেক সময় তাঁদের প্রভাব সাধারণ পুলিশকর্মীদের থেকেও বেশি ছিল বলে অভিযোগ। আরজি করের চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাইও একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন। পুলিশ মহলে তাঁর যথেষ্ট প্রভাব ছিল বলে জানা যায়।
আরও পড়ুনঃ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল ও ব্রাত্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ! বড় পদক্ষেপ মহিলা কর্মীদের
চাকরি নিয়ে আগেও উঠেছে রাজনৈতিক অভিযোগ
সরকারি চাকরিতে (Government Job) দলের লোকেদের সুযোগ করে দেওয়ার অভিযোগ অবশ্য নতুন নয়। বাম আমলে সিপিএমের কর্মীদের আত্মীয়দের স্কুলে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও সিপিএমের দাবি, তাঁরা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিলেন।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও একই ধরনের বিতর্ক তৈরি হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একবার বলেছিলেন, দলের ছেলেমেয়েরাই চাকরি পাবেন। পরে তিনি জানান, মন্ত্রীর কোটায় চাকরি দেওয়ার কথা বলেছেন। বাম আমলে প্রত্যেক মন্ত্রীর দফতরে দু’জন করে সহকারী রাখার সুযোগ ছিল। তৃণমূল সরকার সেই সংখ্যা বাড়িয়ে তিন করে। ব্রাত্য বসুর বক্তব্য ছিল, যাঁরা বছরের পর বছর দলের হয়ে দেওয়াল লিখেছেন, মিছিলে হেঁটেছেন এবং প্রচার করেছেন, তাঁদেরই তিনি চাকরি দিতে চান।
এরপর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগও ওঠে। এই মামলায় মোট ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল হয়েছে। তাঁদের মধ্যে ১৯ হাজারের বেশি শিক্ষক ছিলেন। আবার ১ হাজার ৮১৪ জন শিক্ষককে দাগি বলে চিহ্নিত করা হয়েছিল। এবার চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগেও (Government Job) অনিয়ম হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে চাইছে বিজেপি।
কর্মীদের নয়, শাস্তি হোক নিয়োগকারীদের
অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি কেড়ে নেওয়ার বিরোধিতা করেছেন কর্মচারী সংগঠনের প্রাক্তন উপদেষ্টা মনোজ চক্রবর্তী। তাঁর বক্তব্য, চাকরিতে যোগ দেওয়ার আগেই নথি যাচাই করার দায়িত্ব সরকারের। সেই সময় নিয়ম না মানা হয়ে থাকলে সংশ্লিষ্ট আধিকারিক ও মন্ত্রীদের শাস্তি দেওয়া উচিত। সাধারণ কর্মীরা কেন তার জন্য সমস্যায় পড়বেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, মমতাপন্থী তৃণমূল নেতা মহম্মদ আলির মতে, বারবার পুরনো ফাইল খুলে তদন্ত এবং নতুন করে নিয়োগের কথা বললে সরকারি কাজ ব্যাহত হবে। ২০-৩০ বছর আগের ঘটনা নিয়ে বারবার তদন্ত চললে কর্মীদের কাজের আগ্রহও কমে যেতে পারে বলে তাঁর আশঙ্কা। তবে নথি জমা দিতে সব কর্মীর আপত্তি রয়েছে, এমনটা নয়। চুক্তিভিত্তিক ভোকেশনাল শিক্ষক শেখ নজরুল জানিয়েছেন, নথি জমা দিতে তাঁদের কোনও সমস্যা নেই। কারণ, এর আগেও একাধিকবার তাঁদের কাছ থেকে একই তথ্য চাওয়া হয়েছে।
এখন নথি যাচাইয়ের পর যাঁদের নিয়োগে অনিয়ম পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার। আর সেই কর্মীদের জায়গায় বিজেপির লোকজনকে নিয়োগ করা হতে পারে বলে অভিযোগ তুলছে বিরোধীরা। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর কটাক্ষ, তৃণমূলের আমলে প্রশাসন চলত তৃণমূলের পার্টি অফিস থেকে, এবার বিজেপির আমলে তা বিজেপির দফতর থেকে চলতে পারে। অর্থাৎ, সরকার বদলালেও প্রশাসনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণের ছবিটা একই থাকছে বলে দাবি তাঁর (Government Job)।












