বাংলা হান্ট ডেস্ক: এবার সুপারফাস্ট এর তকমা হারাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Indian Railways)। নতুন বছরের প্রথম দিন থেকেই ট্রেনটি সাধারণ এক্সপ্রেস হিসেবে হাওড়া থেকে ধানবাদ আসা যাওয়া করবে। বদলে যাচ্ছে এই ট্রেনের নম্বর। তবে এই নম্বর পরিবর্তন হলেও আপাতত সময়সূচিতে কোন পরিবর্তন হচ্ছে না। ধানবাদ ও হাওড়া আগামী যাত্রীদের অত্যন্ত পছন্দের ট্রেন হল এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের তকমা বদল, সস্তা হচ্ছে যাত্রা (Indian Railways)
বর্তমানে ২২৩৮৭ নম্বরে সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ হাওড়া থেকে ছাড়ে এই ট্রেন। ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে ধানবাদে পৌঁছায় ১১টা ১৮ মিনিটি নাগাদ। ফেরার পথে ২২৩৮৮ নম্বরে ধানবাদ থেকে ছাড়ে বিকেল ৪টা ২০ মিনিটে। একই পথে হাওড়া পৌঁছায় রাত্রি ৯টা ৩০ মিনিট নাগাদ।
প্রসঙ্গত সাধারণ যাত্রীদের পাশাপাশি প্রতিদিন বহু নিত্যযাত্রী এই ট্রেনের ভরসায় গন্তব্যে যান। নিত্যযাত্রীরা জানান, ১৯৬৪ সালে এই ট্রেনের পথ চলা শুরু হয়। তখন এটি ‹হাওড়া-আসানসোল ফাস্ট প্যাসেঞ্জার› হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ওই বছরই ট্রেনটির যাত্রাপথ ধানবাদ পর্যন্ত সম্প্রসারিত করা হয় এবং নাম দেওয়া হয় ধানবাদ এক্সপ্রেস।

আরও পড়ুন: KYC আপডেটের মেসেজেই সর্বনাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা
জানা যায় ১৯৭০ সালের দিকে কয়লা খনি অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠায় ট্রেনটির নাম পরিবর্তন করে রাখা হয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ২০১৩ তালের এই ট্রেনটিকে আপগ্রেড করা হয়। নম্বর পরিবর্তন করে সুপারফাস্ট এক্সপ্রেস হিসেবে চলতে শুরু করে এই ট্রেনটি।
এবার রেলের সিদ্ধান্তে নতুন বছরের এক জানুয়ারি থেকে ২০ আবার সাধারণ নন সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন হিসাবে পুনঃনির্ধারিত হবে। ট্রেনের নম্বর বদলে ১৩৩৮৭ হাওড়া ধানবাদ ও ১৩৩৮৮ ধানবাদ হাওড়া করা হবে। এর ফলে নতুন বছর থেকে যাত্রীদের আর অতিরিক্ত সুপারফাস্ট এর চার্জ দিতে হবে না। তবে এতে ভাড়া কম লাগবে কিছুটা হলেও যাত্রীদের (Indian Railways)।












