বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর মাস পড়তে না পড়তে উৎসবে মরশুম ফের একবার শুরু হয়ে গিয়েছে। এবার নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ জুড়ে একটা না ফের একবার ব্যাঙ্ক ছুটি থাকবে (Bank Holiday)। দেহ তো আমি সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কের পরিষেবা। আগেভাগে এই ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
RBI-এর ছুটির তালিকায় টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী আগামী সপ্তাহে ব্যাঙ্ক ৬ দিন বন্ধ থাকবে (Bank Holiday)। তবে সব শহরে নয়। ভিন্ন ভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব ও পার্বণ উপলক্ষে বন্ধ থাকছে ব্যাঙ্ক। কলকাতাতে ও একটানা এতদিন ব্যাঙ্কের ছুটি থাকবে না।
আগামী সপ্তাহের ৯ থেকে ১৬ নভেম্বরের মধ্যে কোন শহরে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তা একনজরে জেনে নিন। ৯ নভেম্বর, সোমবার দীপাবলি, লক্ষ্মীপুজো, গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস উপলক্ষে আগরতলা, ভোপাল, চণ্ডীগড়, গ্যাংটক, জয়পুর, কানপুর, লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: KYC আপডেটের মেসেজেই সর্বনাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা
১০ নভেম্বর, মঙ্গলবার গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো, বলি প্রতিপদ, বিক্রম সম্বত নববর্ষ, গুজরাতি নববর্ষ উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, মুম্বই, নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১১ নভেম্বর, বুধবার ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনউ, সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ নভেম্বর শুক্রবার শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এর পাশাপাশি ১৪ নভেম্বর, মাসের দ্বিতীয় শনিবার এবং ১৫ নভেম্বর, রবিবার দেশের সব শহরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও ডিজিটাল পরিষেবা চালু থাকবে। তবে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকলেও আপনি অনলাইনের মাধ্যমে টাকার আদান-প্রদান করতে পারবেন (Bank Holiday)।












