একবার খেলেই মন ভরবে, ভাইফোঁটায় বানান পুরনো ঢাকার মোরগ পোলাও

Published on:

Published on:

Recipe make a delicious chicken pulao using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে ভাইফোঁটা প্রায় চলেই এল। এই দিন বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া পরিকল্পনা আগের থেকেই করা হয়ে থাকে। তাই এবার ভাই ফোঁটায় একঘেয়ে মাংসের ঝোল রান্না না করে, স্বাদ পরিবর্তন করতে বানিয়ে ফেলতে পারেন পুরনো ঢাকার বিখ্যাত রেসিপি মোরগ পোলাও। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মোরগ পোলাও (Recipe)

অনেকেই মনে করেন ওপার বাংলার বিখ্যাত মোরগ পোলাও তৈরি করতে অনেকটা সময় লাগে। তবে ভাইফোঁটার দিন যদি সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারে ঢাকার বিখ্যাত মোরগ পোলাও তাহলে কেমন হয় বলুন তো। দেখিনি সেটি কিভাবে বানাবেন তার প্রণালী (Recipe)।

Recipe make a delicious chicken pulao using just a few ingredients

আরও পড়ুন: সুপারফাস্ট থেকে এক্সপ্রেস হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, কমবে ভাড়া

উপকরণ:

পোলাওয়ের চাল- আধা কেজি
মোরগের মাংস- দেড় কেজি
পেয়াঁজ কুচি- ১ কাপ
পেয়াঁজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
গরম মসলা গুঁড়ো/বাটা- ১ চা চামচ
তেজপাতা- ২ টা
টক দই- ২ টেবিল চামচ
আলু বোখারা- ২ টো
দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী একসঙ্গে বাটা- ১ চা চামচ
নুন- পরিমাণমতো
ঘি- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- আধা কাপ
জিরো বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- চা চামচের ১/৪ ভাগ
লঙ্কা- আধা চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
চিনি- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ
কাঁচা লঙ্কা- ৩ টে
পেয়াঁজ বেরেস্তা- ১ কাপ
জল- পরিমানমতো

প্রণালী: প্রথমে মাংস গুলোকে ভালোকরে ধুয়ে নিন। এরপর চালগুলো ধুয়ে নিন। এরপর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিন। এরপর চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর একটি পাত্রের মধ্যে টক দই, দুধ, এলাচ, দারুচিনি, লঙ্কা, কাঠবাদাম, তেজপাতা, নুন দিয়ে দিয়ে দিন। গ্যাসের আঁচ মিডিয়াম লো রেখে একটু পরপর নেড়ে দিন। এরপর মাংস সেদ্ধ হয়ে এলে পর্যাপ্ত জল দিতে হবে। প্রতি কাপ চালের জন্য দুই কাপ জল দেবেন। জল ফুটে উঠলে তাতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন। তারপর কিছুক্ষণ নেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দমে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে পুরো চালটা উল্টেপাল্টে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।