বাড়িতে বানানো ফ্রায়েড রাইস দলা পাকিয়ে একসা! কীভাবে হবে দোকানের মতো ঝরঝরে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফ্রায়েড রাইস যে সবসময় দোকানে গিয়েই খেতে হবে এর কোনও মানে নেই। বাড়িতেই দিব্যি বানানো যায় ফ্রায়েড রাইস (Cooking Tips)। তবে বাড়িতে ফ্রায়েড রাইস বানাতে গেলে অনেক সময় ভাত দলা পাকিয়ে যায়। আর ভাত দলা পাকালেই স্বাদ পুরো নষ্ট। এই গণ্ডগোল থেকে বাঁচার উপায় কী?

কীভাবে ফ্রায়েড রাইস (Cooking Tips) হবে ঝরঝরে?

ভালো ফ্রায়েড রাইস অনেকটাই নির্ভর করে চালের গুণমান এবং চাল কতটা সেদ্ধ করা হচ্ছে তার উপরে। তার জন্য নিন বাসমতি চাল, সবজি এবং গোটা গরম মশলা। ফ্রায়েড রাইসের চাল সঠিক ভাবে সেদ্ধ করলেই তা হবে ঝরঝরে।

Cooking tips to make perfect fluffy fried rice at home

কতটা সেদ্ধ করবেন চাল: প্রথমে ৯০ শতাংশ চাল ফুটিয়ে নিন। এরপর জল ভালো করে ঝরিয়ে, ছেঁকে একটি থালায় ভাতা ছড়িয়ে ফ্যানের তলায় রেখে দিন। এবার সবজি ঝিরিঝিরি করে কেটে গোটা গরম মশলা, নুন, চিনি মিশিয়ে নিন। এবার কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিন গোটা গরম মশলা আর কাজুবাদাম।

আরও পড়ুন : বন্ধ প্রাথমিক স্কুলে ফিরবে পড়ুয়াদের কোলাহল! রাজ্যজুড়ে স্কুল খোলার বড় উদ্যোগ জানালেন শিক্ষামন্ত্রী

কীভাবে রাঁধবেন রাইস: কিছুক্ষণ ভেজে দিয়ে দিন সবজি। চড়া আঁচে সবজি ভেজে মটরশুঁটি আর কিশমিশ (Cooking Tips) দিয়ে দিন। এবার গ্যাস বন্ধ করে ৯০ শতাংশ রান্না হওয়া ভাত অর্ধেকটা ছড়িয়ে দিন। তার উপরে দিন মেশানো মশলা অর্ধেকটা। তারপর বাকি ভাত আর বাকি মশলা। সবটা ভালো করে মিশিয়ে নিন।

আরও পড়ুন : ৩ দিন ধরে টানা ১৩ ঘন্টা চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ, কোন কোন ট্রেনের যাত্রাপথ বদল?

এবার চেরা কাঁচালঙ্কা দিয়ে গ্যাস জ্বালিয়ে পাত্রের মুখ ঢেকে দিন। এভাবে রান্না করতে হবে ২০ মিনিট। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিন। তাহলেই ফ্রায়েড রাইস হবে একেবারে দোকানের মতো ঝরঝরে।